রেস করতে গিয়ে বাইকারের মৃত্যু

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক বাইকার নিহত হয়েছেন।

শুক্রবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ থেকে সন্ধ্যা ৭টার দিকে বন্ধুরা মিলে ১১টি বাইকসহ ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তারা। এ সময় তাদের সঙ্গে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার যুক্ত হন। ভাঙ্গা থেকে পদ্মাসেতু পর্যন্ত বাইক রেস করার কথা ছিল তাদের।

বাইক রেসের সময় শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়।

এ সময় তার বন্ধুরা রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখেই দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

  • Related Posts

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ব্রেস্ট বা স্তন ক্যান্সারের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্তনের ভিতর কোনও শক্ত চাকা বা লাম্পের অস্তিত্ব। কিন্তু স্তন ক্যান্সার যে সবসময় লাম্প দিয়েই শুরু হবে, এমন কোনও…

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এদিকে তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ব্রেস্ট ক্যান্সারের প্রথমিক লক্ষণ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড শ্রমিকদের অবরোধ ,দীর্ঘ যানজট

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    হত্যা নাকি আত্মহত্যা? তিন বছরেও অমীমাংসিত হোমায়রা হিমুর মৃত্যুর রহস্য

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    গাইবান্ধার সুুন্দরগঞ্জে বিধবা নারীর ধান কেটে নেওয়ার অভিযোগ

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    দাম্মামগামী বিমানের ফ্লাইট শুরু ৭ নভেম্বর

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে

    ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে