বাংলাদেশের সাফ দলের স্ট্রাইকার, কে এই মাহি খান?

বাংলাদেশের স্ট্রাইকারের অভাবটা ঠিক আজকের নয়। অন্তত শেষ ৮ বছর ধরে এই সমস্যা ভোগাচ্ছে দলকে। নতুন কোচ থমাস ডুলি তার সমাধানের চেষ্টায় মরিয়া। সেজন্যে তিনি এবার দলে ডেকেছেন এমন এক স্ট্রাইকারকে, যিনি কি না ৭ ম্যাচে করেছেন ৯টি গোল। ইংল্যান্ডের নিম্ন বিভাগের ফুটবলে খেলা মাহি খান এবার ডাক পেয়েছেন বাংলাদেশের সাফ দলে।
ইংল্যান্ডের মল্টন এফসির হয়ে খেলছেন তিনি। চলতি মৌসুমে সাত ম্যাচে নয়টি গোল করেছেন মাহি। তার জন্মও সেই ইংল্যান্ডেই। ফরোয়ার্ড হিসেবে তাকে বাড়তি সুবিধা দিচ্ছে তার উচ্চতা, ১.৮৩ মিটার লম্বা তিনি। যার ফলে ক্রস থেকে দলের ‘অবভিয়াস টার্গেট’ বনে যেতে পারেন তিনি। তবে তার মুন্সিয়ানা এখানেই শেষ নয়, মূলত স্ট্রাইকার হিসেবে খেলেন তিনি, তবে দুই উইংয়েও খেলার অভিজ্ঞতা আছে তার।

মাহির ফুটবলজীবনের শুরু কেটারিং টাউনের যুব দলে। সেখানে সাত বছর কাটিয়েছেন তিনি। এরপর ২০২৪ সালে রাশডেন অ্যান্ড হাইয়াম ইউনাইটেডের হয়ে সিনিয়র ফুটবলে পা রাখেন। তার বর্তমান দল মল্টন এফসি ইংল্যান্ডের ইউনাইটেড কাউন্টিজ লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলে। এটি ইংলিশ ফুটবলের নবম স্তরের লিগ।
বাংলাদেশের হয়ে খেলার অভিজ্ঞতা এবারই অবশ্য প্রথম নয় তার। আগস্ট ও সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে তিনটি ম্যাচে খেলেছেন তিনি। যদিও গোল করতে পারেননি এখনও।

মাহিকে এখনই কেন দলে ডাকা হলো? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কোচ থমাস ডুলি। তিনি বলেন, ‘এখনই তাকে দলে নেওয়া অনেকটা ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার মতো। আমরা বিশ্বাস করি, আমাদের যে কাজটি দরকার, সে হয়তো তা করতে পারবে। এই মুহূর্তে পরিস্থিতি এমনই।’
ডুলির কথা থেকে একটা বিষয় বেশ পরিষ্কার, যে কোনো মূল্যেই হোক তিনি স্ট্রাইকার সংকট কাটাতে মরিয়া। সে কারণেই মূলত দলে ডাকা হয়েছে মাহিকে। সে প্রত্যাশা তিনি পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    নাটকের অভিনেতা খায়রুল বাসার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সে কারণেই বিভিন্ন সময় তার নাম জড়িয়েছে নানা জনের সঙ্গে। সাম্প্রতিক সময়ে তানজিন তিশা ও সাদনিমা বিনতে নোমানের…

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় পালটাপালটি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

    ডায়েট ছাড়াই ওজন কমানোর ১০ উপায়

    ডায়েট ছাড়াই ওজন কমানোর  ১০ উপায়

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ‘মেরি জিন্দেগি হ্যায় তু’,‘ইশক মুর্শিদ’ খ্যাত বিলাল আব্বাস আসছেন ঢাকায়

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    ওয়ানডেতে পাকিস্তানি হিসেবে দ্রুততম ১৫০ উইকেট শিকার শাহিনের

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র

    মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল যুক্তরাষ্ট্র