যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রূহের মাগফিরাত কামনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শোকসভায় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী জাহিদ আহসান রাসেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কিবরিয়া এবং সাংবাদিক ইয়াসিন কবির জয় ও শাবান মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় মিয়া।

এ সময় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহসভাপতি কে এম জর্জ, হৃদয় মাদবর, মেহেদী হাসান ফয়সাল, বায়েজিদ শুভ, শাহাদাত হোসেন ও রাজু উপস্থিত ছিলেন।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আরমান, মোহাম্মদ উল্লাহ এন্থনী, জাকির হোসেন রাহুল, জয় হোসেন, মোজাম্মেল হোসেন ও আকাশ মণ্ডল। এছাড়া সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, রাফসান ভূঁইয়া ও আফনান আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

শোকসভায় বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক দুই সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের রাজনৈতিক জীবন, সাংগঠনিক অবদান এবং ছাত্ররাজনীতিতে তাঁদের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত দুই ছাত্রনেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • Related Posts

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    ‎‎রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারী—বিভিন্ন বয়সের মানুষ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। রক্তস্বল্পতার অন্যতম কারণ হলো শরীরে আয়রনের ঘাটতি, যা…

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার সকাল থেকে ফতুল্লার কুতুবআইলের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। বেলা ১১টায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ