২০৩০ সালে দুইবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

২০৩০ সালে এক বিরল মহাজাগতিক বিন্যাসের কারণে একই বছরে দুইবার রমজান মাস পড়বে। অর্থাৎ একই বছরে দুইবার রোজা পালনের সুযোগ পাবেন মুসল্লিরা।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামী ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবের পার্থক্যের কারণেই এমন বিরল ঘটনা ঘটবে। যেহেতু ইসলামী বর্ষপঞ্জি গ্রেগরিয়ান বর্ষপঞ্জির চেয়ে প্রায় ১১ দিন ছোট, তাই প্রতি বছর রমজান শুরুর সময়টি এগিয়ে আসে।

২০৩০ সালে এই পরিবর্তনের ফলে প্রথম রমজান শুরু হবে ৫ জানুয়ারি (ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী ১৪৫১ হিজরি সনে) এবং দ্বিতীয় রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর (১৪৫২ হিজরি সনের শুরুতে)।

এর ফলে মুসলমানরা এক বছরে দুইবার রোজা রাখবেন। অর্থাৎ ওই বছর মোট ৩৬ দিন রোজা রাখতে হবে; যার মধ্যে জানুয়ারি মাসে ৩০ দিন এবং ডিসেম্বরের শেষে আরও ৬ দিন অন্তর্ভুক্ত থাকবে।

গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ওপর ভিত্তি করে চলে, কিন্তু ইসলামী বর্ষপঞ্জি মূলত চান্দ্র চক্রের ওপর নির্ভরশীল।

একটি চান্দ্র বছর ৩৫৪ দিনের হয়, যা সৌর বছরের চেয়ে প্রায় ১১ দিন কম। সময়ের সঙ্গে সঙ্গে এই পার্থক্যের কারণে ইসলামী মাসগুলো চারটি ঋতুর মধ্য দিয়ে আবর্তিত হয়; এই চক্রটি মোটামুটি প্রতি ৩৩ বছরে একবার পুনরাবৃত্তি হয়।

সর্বশেষ এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে এবং ২০৩০ সালের পর এটি আবার ঘটবে ২০৬৩ সালে।

মুসলমানদের জন্য ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একইসাথে একটি ধর্মীয় আবশ্যিকতা এবং আত্মিক শুদ্ধির একটি মাধ্যম। তবে রমজান কোন সময়ে পড়ছে, তার ওপর ভিত্তি করে রোজার অভিজ্ঞতায় ব্যাপক তারতম্য হয়। শীতকালে রোজা পড়লে দিনের দৈর্ঘ্য বা রোজার সময়কাল তুলনামূলকভাবে কম হয়; অন্যদিকে গ্রীষ্মকালে কিছু অঞ্চলে তা ১৭ ঘণ্টারও বেশি হতে পারে।

যদিও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত হিসাব-নিকাশের মাধ্যমে রমজান শুরুর সম্ভাব্য সময় জানা সম্ভব। তবুও চাঁদ দেখার ওপর ভিত্তি করেই এর আনুষ্ঠানিক শুরুর তারিখ নির্ধারণ করা হয়। সৌদি আরবসহ অনেক ইসলামী দেশ চাঁদ দেখার প্রথাগত পদ্ধতির ওপর নির্ভর করে, আবার অন্য অনেক দেশ তারিখ নির্ধারণে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে থাকে।

  • Related Posts

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জন এবং নিশ্চিত হামে ১০২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে…

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

    ভিটামিন সি প্রতিদিন সেবন করলে রক্তের অস্বাভাবিক কোষের বৃদ্ধি ধীর হয় না। তবে নতুন এক ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, এটি শরীরে প্রদাহজনিত কিছু পরিবর্তনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি গুরুতর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

    ভিটামিন সি কি রক্তের ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

    ২০৩০ সালে দুইবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

    ২০৩০ সালে দুইবার রমজান, এই বিরল ঘটনার নেপথ্যে কী

    শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

    শাকিবের সিনেমায় এবার পাকিস্তানি নায়িকা

    সৌরজগতের বাইরে গ্রহ থেকে সংকেত শনাক্ত

    সৌরজগতের বাইরে গ্রহ থেকে সংকেত শনাক্ত

    দ্রব্যমূল্যের ঊধ্বর্গতিতে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

    দ্রব্যমূল্যের ঊধ্বর্গতিতে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির