২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন , ১ নভেম্বর থেকে আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি দেওয়া হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি দেওয়া হবে।

রোববার (১১ অক্টোবর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এসব তথ্য জানানো হয়।

৫৪তম সমাবর্তন সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একাডেমিক কাউন্সিলের সুপারিশের পর সিন্ডিকেটের এক সভায় দুই বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবর্তনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন।

সমাবর্তনে অংশগ্রহণের জন্য আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১ নভেম্বর। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ২০২২ সালের ২০ নভেম্বর থেকে ২০২৬ সালের ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা এ সমাবর্তনে অংশ নিতে পারবেন।

সমাবর্তন আয়োজনের প্রস্তুতি হিসেবে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • Related Posts

    দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

    আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে ঘরমুখী যাত্রীদের সুবিধাজনক ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই সঙ্গে পাঁচ ট্রেনের অফ-ডে (সাপ্তাহিক ছুটি) প্রত্যাহার করা…

    জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক

    জিবুতি থেকে ইয়েমেনগামী প্রায় ৩০৫ জন যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ১০৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নিহতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

    দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের ছুটি প্রত্যাহার

    জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক

    জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক

    উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    চোখে দেখা যায় না, তবুও শরীরে ঢুকছে প্লাস্টিক: কতটা ঝুঁকিতে মানুষ

    চোখে দেখা যায় না, তবুও শরীরে ঢুকছে প্লাস্টিক: কতটা ঝুঁকিতে মানুষ

    ২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন , ১ নভেম্বর থেকে আবেদন

    ২৬ জানুয়ারি ঢাবির ৫৪তম সমাবর্তন , ১ নভেম্বর থেকে আবেদন

    শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে কৃষকের বাড়িতে ডাকাতি

    শৈলকুপায় অস্ত্রের মুখে জিম্মি করে কৃষকের বাড়িতে ডাকাতি