রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের তিনতলা ভবন থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়েসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তাদের লাশের সন্ধান পান এলাকাবাসী ও পুলিশ।

মৃত চারজন হলেন গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, স্কুলশিক্ষকের বাসাটি বেশ কিছুদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে এবং ভেতর থেকে দুর্গন্ধ আসায় স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে ঘরের ভেতর থেকে চারজনের লাশ উদ্ধার করে।

জানা গেছে, স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল গতবছরের ডিসেম্বরে শিক্ষকতা পেশা থেকে অবসর যান। এরপর তিনি রংপুর সমবায় মার্কেটে একটি হোমিওপ্যাথি চেম্বারে নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বা পারিবারিক কোনো ট্র্যাজেডি হতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় উদ্ঘাটনের জন্য পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের৷ কোতয়ালী থানার ওসি নাজমুল কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার তদন্ত টিম রয়েছে। আমরা এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা করছি।

তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রূহের মাগফিরাত কামনায় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল…

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    ‎‎রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী নারী—বিভিন্ন বয়সের মানুষ এ সমস্যায় আক্রান্ত হতে পারেন। রক্তস্বল্পতার অন্যতম কারণ হলো শরীরে আয়রনের ঘাটতি, যা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ