টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।

আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার দায় পড়েছে অধিনায়কের ওপর। এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি জানান, ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ই-মেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি বিসিবি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, আমরা আজ জ্যোতির মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে আর এর মধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।

জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।

  • Related Posts

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    অনেকেরই রক্তশূন্যতার সমস্যা রয়েছে। বিশেষ করে নারীদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। কেউ কেউ রক্তশূন্যতা দূর করতে নানাবিধ ওষুধ খান। এর পাশাপাশি খাবারদাবার নিয়েও সচেতন হওয়া প্রয়োজন। শরীরে আয়রনের…

    ৪০-এর পর সুস্থ থাকতে বদলান এই ৪ অভ্যাস

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের স্বাস্থ্য ও দৈনন্দিন অভ্যাসের দিকে বাড়তি নজর দেওয়া জরুরি হয়ে পড়ে। কী খাচ্ছেন, কতটা শারীরিক পরিশ্রম করছেন কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন কি না—এসব সিদ্ধান্ত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    রক্তশূন্যতা দূর করতে সজনে ডাঁটা না পাতা উপকারী

    টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

    টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

    ৪০-এর পর সুস্থ থাকতে বদলান এই ৪ অভ্যাস

    ৪০-এর পর সুস্থ থাকতে বদলান এই ৪ অভ্যাস

    সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

    সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

    অর্থ পাচারের অভিযোগ – আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

    অর্থ পাচারের অভিযোগ – আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু