জ্বালানি সংকটের মধ্যে জামায়াত জোটের লংমার্চে যত গাড়ি ছিল

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চ বহরের সাড়ে চারশর মতো গাড়ি যমুনা সেতু পার হয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য দিয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করে ১১–দলীয় ঐক্য। লংমার্চের গাড়িবহর বেলা সোয়া ১১টায় টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছে।

সেখানে পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির , লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি , বিরোধীদলীয় চিপ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক , বাংলাদেশ খেলাফত মজলিসের আমির , আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান , জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক  প্রমুখ বক্তব্য দেন।

পরে লংমার্চের গাড়িরবহর রংপুরের উদ্দেশে টাঙ্গাইল ত্যাগ করে। যমুনা সেতু টোল প্লাজা সূত্র জানায়, দুপুর ১২টা ৩২ মিনিটে লংমার্চের মূল বহরটি সেতুর পূর্ব প্রান্তের (টাঙ্গাইলের দিকে) টোল প্লাজায় পৌঁছে। তারপর টোল দিয়ে সেতু পার হওয়া শুরু করে। বিভিন্ন লেন দিয়ে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত লংমার্চের গাড়িগুলো উত্তরবঙ্গের দিকে পার হয়ে যায়।
এ ছাড়া লংমার্চের মূল বহর আসার আগে বিচ্ছিন্নভাবে কয়েকটি এবং মূল বহর চলে যাওয়ার পরও লংমার্চের স্টিকারযুক্ত কিছু গাড়ি সেতু পার হয়। সব মিলিয়ে লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি সেতু পার হয়েছে বলে টোল প্লাজা সূত্র জানিয়েছে।

চট্টগ্রামের ছয় দাবি, রংপুরে আরও দুই

৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখী লংমার্চে ছয় দফা দাবি সামনে রেখেছিল ১১ দল। দাবিগুলো ছিল— গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি, তেল-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ।
রংপুরের কর্মসূচিতে এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। অর্থাৎ জাতীয় রাজনীতির বিষয়গুলোর পাশাপাশি উত্তরবঙ্গের দীর্ঘদিনের একটি আঞ্চলিক ইস্যুকেও সামনে এনেছে জোট। জোটের নেতাদের বক্তব্য অনুযায়ী, উত্তরবঙ্গের মানুষের দাবিকে বিবেচনায় নিয়েই তিস্তা মহাপরিকল্পনাকে কর্মসূচির অংশ করা হয়েছে।

রংপুর জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশের মধ্য দিয়ে আজকের লংমার্চ শেষ হওয়ার কথা।

  • Related Posts

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় ঢাকা ইপিজেড ও বলিভদ্র এলাকায় চাঁদা চাওয়াকে কেন্দ্র করে আনসার সদস্যদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিপুল পরিমাণ আনসার সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাঠিপেটা করে…

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    জীবনের নানা ঘাত-প্রতিঘাত, দুঃখ-বেদনা, দুশ্চিন্তা-হতাশা নির্জন রাতকে দুর্বিষহ করে তোলে। গভীর রাতে যখন সব কোলাহল থেমে যায়, যখন ব্যস্ত জনপদে নেমে আসে সুনসান নীরবতা, তখন মনের আঙিনায় ভিড় করে কত-শত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    নির্ঘুম রাতে নামাজ মুমিনের সঙ্গী

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙনের শঙ্কায় ৯ গ্রামের মানুষ

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    নানা আয়োজনে পালিত বিশ্ব পর্যটন দিবস

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ব্রাহ্মণবাড়িয়ায় দফায় দফায় সংঘর্ষে আহত ২০

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড