দেশে দাম বাড়লেও বিশ্ববাজারে তেলের দামে পতন

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির দিনেই আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা এবং সৌদি আরবের তেল রপ্তানি আংশিকভাবে ঘুরে দাঁড়ানোর খবরে সোমবার (২১ সেপ্টেম্বর) এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন বাংলাদেশ সময় সকাল আটটার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২.১৬ ডলার বা ২.০৮ শতাংশ কমে যায়। এতে ব্যারেলপ্রতি দাম ১০১.৭১ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ব্রেন্টের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২.১৫ ডলার বা ২.১৪ শতাংশ কমে ৯৮.১৫ ডলারে নেমে আসে।
বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের দামে থাকা ঝুঁকির প্রিমিয়ামের একটি অংশ কমে এসেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অবশ্য এখনো অব্যাহত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে আগ্রহী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে পেজেশকিয়ানের নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে।

এদিকে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিদের হামলার কারণে সৌদি আরবের তেল সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও দেশটির রপ্তানি কিছুটা পুনরুদ্ধার হয়েছে।

কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, আগস্টে সৌদি আরবের তেল রপ্তানি দৈনিক ২৪ লাখ ব্যারেলে নেমে গিয়েছিল। তবে সেপ্টেম্বরে এখন পর্যন্ত তা বেড়ে দৈনিক ৪০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। হুথিদের হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে বিঘ্ন ঘটায় আরামকো ইয়ানবু বন্দর দিয়ে কিছু চালান বন্ধ করে হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বাড়িয়েছে।
জেপি মরগানের বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, গত ছয় দিনে হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরবের তেল পরিবহন দৈনিক গড়ে ২৯ লাখ ব্যারেলে পৌঁছেছে। আগস্টে এই পরিমাণ ছিল মাত্র ৭ লাখ ব্যারেল। তবে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনার খবরে আপাতত আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় প্রভাবের কথা বলে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। নতুন দাম রোববার রাত ১২টার পর থেকে অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর রয়েছে।

  • Related Posts

    নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

    বিশুদ্ধ নিয়তপ্রত্যেক আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো নিয়ত বিশুদ্ধ হওয়া। খাঁটি নিয়ত ছাড়া কোনো নেক আমল আল্লাহ কবুল করবেন না। অনেক ভালো ভালো কাজ শুধু লোকদেখানো নিয়তের কারণে নষ্ট…

    নিউইয়র্কে তারেক রহমানের হোটেলের পাশে বোমা আতঙ্ক

    নিউইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অবস্থানরত হোটেলের কাছে একটি পরিত্যক্ত স্যুটকেসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলের কাছে সন্দেহজনক কালো স্যুটকেসটি পাওয়ার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

    নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না

    নিউইয়র্কে তারেক রহমানের হোটেলের পাশে বোমা আতঙ্ক

    নিউইয়র্কে তারেক রহমানের হোটেলের পাশে বোমা আতঙ্ক

    গাইবান্ধায় অ্যানথ্রাক্সে আক্রান্ত বেড়ে ৩৪

    গাইবান্ধায় অ্যানথ্রাক্সে আক্রান্ত বেড়ে ৩৪

    ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

    ডিআইজির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

    খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

    খাতা মূল্যায়নের ভুলে শাস্তি পাচ্ছেন দেড় সহস্রাধিক পরীক্ষক!

    ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে কেন সতর্ক থাকবেন

    ব্যথানাশক ও অ্যান্টিবায়োটিক ব্যবহারে কেন সতর্ক থাকবেন