দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

দুর্গাপূজার অন্যতম বিশেষ দিক হলো, শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন অন্য ধর্মের অনুসারীরাও এ উৎসবে অংশ নেন। এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে আনন্দ উপভোগ করেন।

মঙ্গলবার ধামরাইয়ে একটি দুর্গাপূজা মণ্ডপ ও ঐতিহ্যবাহী ধাতব কারুশিল্পের কর্মশালা পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতিরও প্রশংসা করেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ধামরাইয়ে এসে পূজা উদযাপন সরাসরি দেখতে পেরে আমরা অনেক আনন্দিত। এর আগে অনেকবার ধামরাইয়ে এলেও দুর্গাপূজা উৎসবের সময় আসা হয়নি।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ তুলে সারাহ কুক বলেন, বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে মিলিত হয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করেন। এটি বাংলাদেশের একটি বিশেষ ভালো দিক। দুর্গাপূজায় বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও পারস্পরিক সম্প্রীতির চিত্র আমাকে মুগ্ধ করেছে।

ব্রিটিশ হাইকমিশনার মণ্ডপ পরিদর্শকালে তার সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, পূজা উদ্যাপন কমিটির নন্দ গোপাল, পুরোহিত ও স্থানীয় সাংবাদিকরা।

  • Related Posts

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    নতুন প্রেমে পড়েছেন জেনিফার লোপেজ? সম্প্রতি সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গে তার নাম জড়িয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। লস অ্যাঞ্জেলেসের এক পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই হলিউডের বিনোদন সংবাদমাধ্যম…

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    ফ্রান্সের পর এবার জীবনযাত্রার উচ্চ ব্যয়ের বিরুদ্ধে গ্রিসের রাজধানী এথেন্সের রাজপথে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার শিক্ষার্থী ও শিক্ষক। ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের অংশ হিসেবেই এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ