কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কে বান্দ্রা নামক স্থানে যাত্রীবাহি বাস উল্টে রাস্তার বাইরে পড়ে গেছে। বাসটি ঢাকা থেকে কুয়াকাটা যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ১৮ জনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভারের অসর্থকতার কারনে এই দূর্ঘটনা ঘটেছে, তখন হেলপার দিয়ে গাড়ি চালিয়েছে। এরা সবাই পর্যটক। পর্যটন কার্নিভাল উপভোগের জন্য কুয়াকাটায় আসতেছিল। ঘটনার পরপরই চালক সহ তার সহযোগিরা পালিয়ে গেছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, এদের প্রত্যেকেই বিভিন্নভাবে আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। যাদের বেশি ইঞ্জুরি, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।







