১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

অবসরের প্রায় এক যুগ পর আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো গাউচো। ৪৬ বছর বয়সী এই তারকা ইতালির সিরি-সি এর দল র‍্যাভেনার হয়ে মাঠে নামতে যাচ্ছেন। আগামী ১৫ নভেম্বর ফরলি এফসির বিপক্ষে বহুল আলোচিত ডার্বি ম্যাচে নামবেন ড্রিবলিংয়ের এই জাদুকর।

গত জুনে প্রথমবার ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ফুটবলবিশ্বকে চমকে দিয়েছিলেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী এই ফুটবলার। অবশেষে শুক্রবার নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামার আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন তিনি। এর আগে পেশাদার ক্যারিয়ারে ২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষবার মাঠ মাতিয়েছিলেন ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা।

এক বিজ্ঞপ্তিতে সিরি-সি’র ক্লাব র‍্যাভেনা বলেন, এটি এমন এক আয়োজন, যা পুরো বিশ্বের নজর স্তাদিও ব্রুনো বেনেত্তির দিকে ঘুরিয়ে দেবে। অনেকে হয়তো বিষয়টিকে অবিশ্বাস্য ভেবেছিলেন, তবে আমরা আনুষ্ঠানিকভাবেই ফুটবলের এক রোমাঞ্চকর প্রত্যাবর্তনের নিশ্চিত বার্তা দিচ্ছি। আবার ফিরছে সেই জাদু, সেই চেনা হাসি এবং নিখাদ এক প্রতিভা।

ইতালির এমিলিয়া-রোমাগনা অঞ্চলের মাত্র ১২ হাজার দর্শক ধারণক্ষমতার ছোট ক্লাব র‍্যাভেনা এত দিন বিশ্বফুটবলে অচেনাই ছিল। তবে রোনালদিনহোর যোগদানে রাতারাতি আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে দলটি। ২০২৪ সালে ক্লাবটি কেনেন শিল্পপতি ইগ্নাজিও চিপ্রিয়ানি, যিনি বিশ্বখ্যাত এই ব্রাজিলিয়ানকে শৈশবের আইকন হিসেবে মানেন। চিপ্রিয়ানির বিশ্বাস, রোনালদিনহোর আগমন ক্লাবকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পুরনো স্মৃতি ও সম্পর্কের টানেই এই ক্লাবে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সাবেক এসি মিলান, বার্সেলোনা ও পিএসজি তারকা। এক সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, চিপ্রিয়ানি পরিবার এবং বন্ধুদের সঙ্গে বহু বছরের সম্পর্কের সূত্র ধরেই এই সুযোগটি এসেছে। আমি রোমাঞ্চ অনুভব করছি এবং আশা করি র‍্যাভেনার সঙ্গে আমাদের নতুন এই যাত্রা সফল হবে। সূত্র: রয়টার্স।

  • Related Posts

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৭ সালের এসএসসি নির্বাচনি (টেস্ট) পরীক্ষার বাংলা প্রথমপত্রের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) নির্ধারিত বাংলা পরীক্ষা স্থগিত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিযোগ…

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    লাহোরে শেষ উইকেটে শাদাবের দুর্দান্ত সেঞ্চুরিতে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে পাকিস্তান। অলরাউন্ডার শাদাব খান একপাশ আগলে রেখে ৯৬ বলে অপরাজিত ১১৩ রান করে দলের জয় নিশ্চিত করেন। এদিন ২৪২ রানের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    ক্যারিবিয়দের ৫০ বছরের রেকর্ড ভেঙে দিল শাদাবরা

    দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

    টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার

    টাইগার শ্রফের ওপর হামলার মূল হোতা গ্রেফতার

    ট্রাম্পের দাবি তাকে হারানোর সাধ্য কারো নাই

    ট্রাম্পের দাবি তাকে হারানোর সাধ্য কারো নাই

    ফুটপাতে পিঠা বিক্রি করে বছরে আয় ১০ লাখ টাকা

    ফুটপাতে পিঠা বিক্রি করে বছরে আয় ১০ লাখ টাকা