চালু হচ্ছে না যুক্তরাষ্ট্রের ‘ডিভি লটারি’

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার গ্রিন কার্ডের লটারি বা ডাইভারসিটি ভিসা (ডিভি) কার্যক্রম এখনই চালু হচ্ছে না। ১ নভেম্বরের মধ্যে ২০২৭ অর্থবছরের ডিভি লটারির আবেদন নেওয়া শুরু করার যে আদেশ নিম্ন আদালত দিয়েছিলেন, মার্কিন আপিল আদালত তাতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের স্থগিত করে রাখা ডিভি লটারির চাকা আপাতত থমকেই রইল।

ঘটনাটি শুরু হয় ‘রেড ইগল ল’ নামের একটি অভিবাসন আইন সংস্থার মামলাকে কেন্দ্র করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর নতুন বছরের ডিভি লটারি চালু না করায় সংস্থাটি আদালতের দ্বারস্থ হয়েছিল। গত ১৪ অক্টোবর নিম্ন আদালত আদেশ দেন যে, রোববারের (১ নভেম্বর) মধ্যেই আবেদন নেওয়া শুরু করতে হবে। তবে ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে জরুরি আবেদন করে। বৃহস্পতিবার তিন বিচারকের আপিল বেঞ্চ ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়ে নিম্ন আদালতের সেই আদেশটি আটকে দেন।

আপিল আদালত অবশ্য পরিষ্কার বলেছেন, পররাষ্ট্র দফতর কোনো ব্যাখ্যা ছাড়াই ডিভি লটারি বন্ধ রেখেছে, যা একদমই অনুচিত। তবে মামলাকারী আইন ফার্মটির এই বিষয়ে সরাসরি আইনি অধিকার (লিগ্যাল স্ট্যান্ডিং) রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারকেরা। তাদের মতে, এই আইনটি বিশ্বজুড়ে সাধারণ মানুষদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়ার জন্য তৈরি, কোনো ল ফার্মের ব্যবসার জন্য নয়
১৯৯০ সাল থেকে শুরু হওয়া এই ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের কম অভিবাসনের দেশগুলো থেকে প্রায় ৫৫ হাজার মানুষকে লটারির ভিত্তিতে গ্রিন কার্ড দেওয়া হতো। হুট করে এই আবেদন প্রক্রিয়া থমকে যাওয়ায় বিশ্বজুড়ে হাজার হাজার আমেরিকার স্বপ্নপ্রত্যাশী মানুষ চরম অনিশ্চয়তা ও হতাশায় পড়েছেন।

অন্যদিকে, হেরে গেলেও মাঠ ছাড়ছে না আইন সংস্থাটি। তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানরত পড়াশোনা বা কাজের ভিসায় থাকা কোনো বিদেশি নাগরিককে সামনে রেখে খুব শিগগিরই তারা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নতুন করে আইনি লড়াইয়ে নামবে। আপাতত আপিল আদালতে মূল মামলার চূড়ান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত বন্ধই থাকছে গ্রিন কার্ডের এই স্বপ্নদুয়ার।

সূত্র: নিউজউইক

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে