যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি, যা বলল ইরান

ইরানের ওপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে ইরান বলেছে এগুলো ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে সাধারণ ইরানিদের। যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার পর বলেছেন, যদি অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধেও বিস্তৃত ব্যবস্থা নেওয়া হবে। আর এ ব্যবস্থা হবে নজিরবিহীন।

ইরানি মন্ত্রণালয় আরও বলেছে, ইরান তাদের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। এসব নিষেধাজ্ঞা এগুলো দুর্বল করতে পারবে না।

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে এসেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এটির সঙ্গে থাকা অন্যান্য জাহাজ। দীর্ঘদিন ধরে সমুদ্রে অবস্থান করছে আব্রাহাম লিঙ্কন নামে আরেকটি রণতরী। তবে এতদিন ধরে সমুদ্রে থাকায় এটির নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এতে করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমন পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কনের জায়গায় ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ইউএসএস জর্জ ওয়াশিংটনের মধ্যপ্রাচ্যের জলসীমায় আসার তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে এ নিয়ে বলেছে, বৃহস্পতিবার মার্কিন সেন্টকম অঞ্চলে পৌঁছানোর পর পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে ‘জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ’।

সূত্র: রয়টার্স

  • Related Posts

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    তীরে এসে তরী ডোবার পরিস্থিতির মুখে ছিল রিয়াল মাদ্রিদ। তবে সেটা হতে দেননি ইস্পি। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফাঁকা জালে বল পাঠিয়ে লস ব্ল্যাংকোসদের আনন্দে ভাসান স্পেনের ফরোয়ার্ড।…

    আজকের নামাজের সময়সূচি

    আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩, ৪ রবিউস সানি ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহর সময় শুরু দুপুর ১১টা ৫৭ মিনিটে। আসরের সময় শুরু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

    মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

    মেসির ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কত শতাংশ?

    মেসির ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কত শতাংশ?

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান