তীব্র গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে। এরফলে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে দেশজুড়ে টানা কয়েকদিন ধরেই দাপটে রয়েছে বৃষ্টি। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন বিহার এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আগামী শুক্র, শনি ও রোববার (২১-২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে এই ৩ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমলেও শুক্রবার ও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • Related Posts

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    তীরে এসে তরী ডোবার পরিস্থিতির মুখে ছিল রিয়াল মাদ্রিদ। তবে সেটা হতে দেননি ইস্পি। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফাঁকা জালে বল পাঠিয়ে লস ব্ল্যাংকোসদের আনন্দে ভাসান স্পেনের ফরোয়ার্ড।…

    আজকের নামাজের সময়সূচি

    আজ বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩, ৪ রবিউস সানি ১৪৪৮। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ— জোহর সময় শুরু দুপুর ১১টা ৫৭ মিনিটে। আসরের সময় শুরু…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    শেষ মুহূর্তে রিয়ালের রোমাঞ্চকর জয়

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

    মক্কার কাছে হুথিদের ড্রোন হামলার চেষ্টা, ভূপাতিত করল সৌদি

    মেসির ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কত শতাংশ?

    মেসির ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা কত শতাংশ?

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান

    তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান