অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

বলিউডের শাহেনশাহ কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনো টানা অভিনয় করে যাচ্ছেন এবং বক্স অফিসে ঝড় তুলছেন। বর্তমানে জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৮ সিজন সঞ্চালনা করছেন তিনি, যেখানে নানা প্রতিযোগীর সুখ-দুঃখের গল্পে প্রায়শই তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে অমিতাভ বচ্চনের একটি বার্তা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। বলিউডের বিগবির একটি পোস্টের ভুল ব্যাখ্যা করে তার অভিনয়জীবনের ইতি টানার খবর সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে ছড়িয়ে পড়লে ভক্ত-অনুরাগীদের মধ্যে তীব্র আলোচনার গুঞ্জন ওঠে। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে গণমাধ্যমের বিভ্রান্তিকর চর্চা নিয়ে মুখ খুলেছেন শাহেনশাহ।
জানা গেছে, অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্ট কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। সেখানে তিনি লিখেছিলেন— ‘অনেক হয়েছে, এবার থামার সময় হয়েছে।’ তার এই বাক্যটিকে নেটিজেনদের একাংশ অবসরের ইঙ্গিত ধরে নিয়ে খবর ছড়াতে শুরু করেন। তবে বিষয়টি নজরে আসতেই স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।

অমিতাভ বচ্চন বলেন, তিনি অভিনয় ছাড়ার কথা বলেননি। বরং রাতের কাজ শেষে ঘুমাতে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। রসিকতা করে বিগবি বলেন, ‘না হুজুর, কাজ থেকে অবসর নিচ্ছি না। এবার আমি ঘুমাতে যাচ্ছি।’

এ সময় সবার আগে সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার সমালোচনাও করেন এ কিংবদন্তি অভিনেতা। চটকদার শিরোনাম তৈরি করে অর্থ উপার্জনের এই মরিয়া চেষ্টাকে বর্তমান সময়ে হাস্যকর বলেও আখ্যা দেন অমিতাভ বচ্চন।

  • Related Posts

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত হাসপাতালে ১০৬…

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

    রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা ভারতসহ কয়েকটি দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিল প্রতিনিধি পরিষদে এগিয়েছে। এতে রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

    অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

    অবসর নিয়ে যা বললেন অমিতাভ বচ্চন

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার