আফ্রিকায় খনি ধসে নিহত শতাধিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে একটি কারিগরি সোনার খনি ধসে শতাধিক মানুষ নিহত হয়েছেন। ধসে পড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশটির একটি স্থানীয় খনি শ্রমিক সমিতির জ্যেষ্ঠ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দেশটির ক্যামেরুন সীমান্তবর্তী জামবোয়ে গ্রামে একটি খনি ধসের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন এক সরকারি কৌঁসুলি। তবে নিহতের সঠিক সংখ্যা ও অন্যান্য বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে ওই কৌঁসুলি বলেন, ধসে পড়া খনিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ এবং খনিটি কারা পরিচালনা করছিল, তা জানতে তদন্ত শুরু করা হবে।

ক্যামেরুনের কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত পেরিয়ে কোনো আহত ব্যক্তি দেশটিতে প্রবেশ করলে তাদের গ্রহণ ও চিকিৎসাসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।

আফ্রিকার বিভিন্ন দেশে জীবিকার অন্যতম উৎস কারিগরি খনিশিল্প। তবে দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও নিরাপত্তার নিম্নমানের কারণে এ ধরনের খনিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে।

  • Related Posts

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    দেশের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ। একইসঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৫…

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহ ইসলামি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। মুমিন মাত্রই বিসমিল্লাহর প্রতি আকর্ষণ অনুভব করে। প্রত্যেক ভালো কাজে অবচেতন মনে মুমিনের মুখে বিসমিল্লাহ উচ্চারিত হয়। বিসমিল্লাহ হৃদয়ে প্রশান্তি আনে। কাজে আত্মনিবেদিত হতে প্রেরণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    হরমুজে পানামার জাহাজে মাইন হামলা ইরানের, যা বলল যুক্তরাষ্ট্র

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    ময়মনসিংহ মেডিকেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?