ইংরেজি-গণিতে বেশি ফেল, সর্বোচ্চ পাস আইসিটিতে

২০২৬-এর এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে সব শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে দেশের সব বোর্ডে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার এ ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ইংরেজিতে ৭৮.৪০ শতাংশ ও গণিতে ৮২.৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এছাড়া রাজশাহী বোর্ডে ইংরেজিতে ৭৪.৭ শতাংশ ও গণিতে ৭৭.১৭ শতাংশ, কুমিল্লায় ইংরেজিতে ৮১.২৯ শতাংশ ও গণিতে ৮১.৭৫ শতাংশ, যশোরে ইংরেজিতে ৭১.৮৪ শতাংশ ও গণিতে ৮৩.৩৪ শতাংশ, চট্টগ্রামে ইংরেজিতে ৭২.২৭ শতাংশ ও গণিতে ৮০.০৫ শতাংশ, বরিশালে ইংরেজিতে ৬৯.২৪ শতাংশ ও গণিতে ৭৭.৯৮ শতাংশ, সিলেটে ইংরেজিতে ৬৯.১১ শতাংশ ও গণিতে ৭৫.৯৬ শতাংশ, দিনাজপুরে ইংরেজিতে ৭২.৯১ শতাংশ ও গণিতে ৭১.০৫ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে ৬৬.৬৪ শতাংশ ও গণিতে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

অন্যান্য বোর্ডের মধ্যে মাদরাসা শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৭৯.২১ শতাংশ ও গণিতে ৬৯.৯৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজিতে ৯৪.৭৯ শতাংশ ও গণিতে ৭০.৯২ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

এদিকে প্রতিবছর এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে শিক্ষার্থীরা খারাপ ফল করলেও এবার অধিকাংশ বোর্ডেই আইসিটিতে প্রায় শতভাগ পাস করেছে। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এবার আইসিটিতে পাসের হার ৯৯ শতাংশের ওপরে।

আইসিটিতে ৯৮ শতাংশ পাস করেছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে। আইসিটিতে এবার সর্বনিম্ন ফল যশোরে, বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৭.৮৬ শতাংশ।

সারাদেশে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৮.৪৫ শতাংশ। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এছাড়া কেবল ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪.০৫ শতাংশ। গত বছর এই সাধারণ বোর্ডগুলোতে পাসের হার ছিল ৬৮.০৪ শতাংশ; ফলে এক বছরের ব্যবধানে পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে।

  • Related Posts

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে ১৫টি কারখানার পোশাক শ্রমিকরা। এ সময় পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুড়ে…

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেন্দ্রীয় কারাগারের আসামি মো. ইসমাইল (২৮) নামে এক হাজতির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা ঢামেক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে