উচ্চ তাপমাত্রায় শিশুকে নিরাপদ রাখার উপায়

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য বাইরে বিভিন্ন ধরনের কার্যকলাপে যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ। তবে অতিরিক্ত তাপমাত্রায় দীর্ঘ সময় বাইরে থাকা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ ক্ষেত্রে শিশুদের প্রতি বাড়তি যত্নশীল হওয়া প্রয়োজন।
গ্রীষ্মকালে শিশুদের নিয়ে বাবা-মায়েরা অনেকটাই চিন্তিত থাকেন। গরমে সন্তানকে বাইরে যেতে দেওয়া ঠিক হবে কি না কিংবা উচ্চ তাপমাত্রার ক্ষতিকর প্রভাব থেকে কীভাবে শিশুকে নিরাপদ রাখা যায়—এসব নিয়ে অনেকেরই দুশ্চিন্তা থাকে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রীষ্মকালে তাপপ্রবাহও তীব্র হচ্ছে। ফলে উচ্চ তাপমাত্রার কারণে শিশুরা কেন অসুস্থ হয়ে পড়ে এবং এ সময় তাদের কীভাবে নিরাপদ রাখা যায়, তা জানা জরুরি।

শিশুদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ

বড়দের তুলনায় শিশুরা কম ঘামে। এ ছাড়া তাদের বিপাকক্রিয়া তুলনামূলক বেশি হওয়ায় শরীর দ্রুত গরম হয়ে যেতে পারে। প্রচণ্ড গরমে শিশুদের শরীরের তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ফলে উচ্চ তাপমাত্রায় তাদের বিশেষভাবে সতর্কতার সঙ্গে দেখভাল করা প্রয়োজন।

গরমের দিনে শিশুদের পানিশূন্যতা ও অতিরিক্ত তাপজনিত অসুস্থতার লক্ষণগুলোর দিকে বাবা-মায়েদের খেয়াল রাখতে হবে। শিশুর ডায়াপার স্বাভাবিকের তুলনায় কম ভেজা পানিশূন্যতার একটি লক্ষণ হতে পারে। তাই অল্প অল্প করে বারবার শিশুকে তরলজাতীয় খাবার ও পর্যাপ্ত পানি খাওয়ানো উচিত।
শিশু অসুস্থ, অবসন্ন বা অতিরিক্ত ঘর্মাক্ত হলেই যে তার শরীর অতিরিক্ত গরম হয়ে গেছে, এমন নয়। খিটখিটে মেজাজ, অস্বস্তি বা অস্বাভাবিক বিরক্তিও শিশুর শরীর অতিরিক্ত গরম হয়ে যাওয়ার লক্ষণ হতে পারে।

নিরাপদ থাকার টিপস

* অতিরিক্ত রোদ ও প্রচণ্ড গরমের মধ্যে শিশুকে বাইরে নেওয়া থেকে বিরত থাকতে হবে।

* শিশুকে সুতির নরম ও ঢিলেঢালা পোশাক পরাতে হবে।

* পর্যাপ্ত পানি ও তরলজাতীয় খাবার খাওয়াতে হবে।

* পানিসমৃদ্ধ ফল, যেমন তরমুজ ও স্ট্রবেরি, শিশুর খাদ্যতালিকায় রাখা যেতে পারে।

* প্রয়োজন হলে পরিষ্কার ঠান্ডা পানিতে ভেজানো সুতির কাপড় দিয়ে শিশুর মুখ ও শরীর মুছে দেওয়া যেতে পারে।

* ঘর ঠান্ডা ও বাতাস চলাচল উপযোগী রাখতে হবে।

* শিশুকে কখনোই অতিরিক্ত গরম পরিবেশে বা সরাসরি রোদের মধ্যে একা রাখা যাবে না।

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে