চোট কাটিয়ে দলে ফিরছেন শরিফুল, পুনর্বাসনে রানা ও তানজিম সাকিব

অস্ট্রেলিয়া সফরের আগে চোটে জর্জরিত বাংলাদেশের পেস আক্রমণে কিছুটা স্বস্তির খবর এসেছে। বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্টে ফেরার সম্ভাবনা তৈরি হলেও নাহিদ রানা ও তানজিম হাসান সাকিবকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।

জিম্বাবুয়ে সফরে বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ চোট পাওয়া শরিফুল বর্তমানে একদিন পরপর বোলিং অনুশীলন করছেন। আগামী ১২ আগস্ট ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে গ্রেড-২ সাইড স্ট্রেইনে আক্রান্ত নাহিদ রানা অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসক ও সাবেক পেসার শেন বন্ডের পরামর্শ নিয়েছেন তিনি। বর্তমানে এক সপ্তাহ বিশ্রামে থাকবেন, এরপর শুরু হবে পুনর্বাসন প্রক্রিয়া।

আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন। নিউজিল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর এখন চার সপ্তাহের বিশ্রামে আছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।

  • Related Posts

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    সুস্থ শরীরের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় ডিমকে প্রোটিনের অন্যতম ভালো উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে ওজন কমানোর পরিকল্পনায় থাকা অনেকের খাদ্যতালিকায়…

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্ক বাড়ে। মশাবাহিত এই রোগে প্রতিবছরই আক্রান্ত হন বহু মানুষ। এর মধ্যেই আশার খবর দিয়েছে ভারতীয় গবেষণা পরিষদ ‘আইসিএমআর’। সংস্থাটির ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৭…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে