জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৯

জাপানের কুমামোটো অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
শনিবার (৮ আগস্ট) স্থানীয় সরকার নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই স্থানীয় সময় বিকাল ৪টা ২৭ মিনিটে জাপানের কিউশু দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূগর্ভের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।
প্রবল এই ভূমিকম্পে পুরো অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় তীব্র গরমের মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন দুর্গত বাসিন্দারা।
জাপানি সংবাদমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক শুক্রবার জানিয়েছে, কুমামোটো প্রফেকচারের উকি শহরের প্রায় ১০ হাজার পরিবার এখনো সুপেয় পানি থেকে বঞ্চিত। দুর্গত বাসিন্দারা অতি দ্রুত খাবার পানি সরবরাহের আকুল আবেদন জানাচ্ছেন।

তবে প্রশাসনিক সূত্রে জানা গেছে, আজ শনিবার থেকেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিপুল পরিমাণ সুপেয় পানি ও অন্যান্য জরুরি প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাতে শুরু করবে।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান