তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। এবার তাদের দেখা যাবে তারকা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে।

চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্ম শিগগির মুক্তি পাচ্ছে। এটি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই ফিল্মটিতে বিদুষী, নাজাহ ও আমিনার সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানীসহ আরও অনেককে।

লাক্সের আয়োজনে নির্মিত এই ফিল্মে চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন ওটিটির দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করেন তিনি।

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান তিন লাক্স তারকা।

প্রসঙ্গত, এর আগেও লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। সেই ধারাবাহিকতায় আসছে ‘ক্যাফে আমব্রেলা’।

  • Related Posts

    ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত

    সৌদি আরবের বিমানবন্দরে হামলার পর সৃষ্ট বিধিনিষেধের কারণে ঢাকা-সৌদি আরব রুটে বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে এ রুটে ১৩৪টি ফ্লাইট বাতিল ও…

    আজ বিজয়া দশমী প্রতিমা বিসর্জন

    শারদীয় দুর্গাপূজার আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমীতে রাজধানী ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    জেনিফার লোপেজ নতুন প্রেমে মজেছেন

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    ফ্রান্সের পর বিক্ষোভে উত্তাল গ্রিস

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    কোন ত্বকের জন্য কেমন ধরনের প্রসাধনী

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায়

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    ইরান সীমান্ত বন্ধ করল ইরাক

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ

    পূজার ছুটিতে কুয়াকাটা সৈকতজুড়ে উৎসবের আমেজ