থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে বলিপাড়া বাজারে আগুন লাগে। খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেন আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে নেতৃত্ব দেন। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আনুমানিক ১০-১২টি দোকান ভস্মীভূত হয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০-৫০ লাখ টাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বাজারের নৈশপ্রহরী আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মহিদুল ইসলাম মৃধা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

বলিপাড়া বাজার কমিটি সূত্রে জানা যায়, এই অগ্নিকাণ্ডে বাদুরাম ত্রিপুরা, চিকন্যা চাকমা, রিপন জ্যোতি চাকমা, সাথোয়াই মারমা, শঙ্খরাজ চাকমা, প্রদীপ চাকমা, নিহার বিন্দু চাকমা, উনুচিং মারমা, কাজল কর্মকার, প্রনিজ চাকমা, মধু মঙ্গল চাকমা এবং আবু বক্কর সওদাগরের দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

  • Related Posts

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    পোশাকশিল্পের অস্থিরতা নিরসনের লক্ষ্যে গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ…

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান। এদিকে অভিজ্ঞ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে গার্মেন্টস মালিকরা

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    ওয়ানডে সিরিজের আগে নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    এবার রোবটের ‘মস্তিষ্ক’ তৈরির দৌড়ে চীন

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা , পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে

    সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকে