দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন এলাকায় আজ থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) বুধবার সকালে প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ থেকে আগামী ২-৩ দিন দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বলয়ের সক্রিয়তা নির্ধারিত সময়ের চেয়েও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জেলায় দফায় দফায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে পাহাড়ি অঞ্চলে পাহাড়ধসের ঝুঁকি এবং নিচু ও বন্যাপ্রবণ এলাকায় সাময়িক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

  • Related Posts

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    সুস্থ শরীরের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় ডিমকে প্রোটিনের অন্যতম ভালো উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে ওজন কমানোর পরিকল্পনায় থাকা অনেকের খাদ্যতালিকায়…

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    বর্ষা এলেই ডেঙ্গুর আতঙ্ক বাড়ে। মশাবাহিত এই রোগে প্রতিবছরই আক্রান্ত হন বহু মানুষ। এর মধ্যেই আশার খবর দিয়েছে ভারতীয় গবেষণা পরিষদ ‘আইসিএমআর’। সংস্থাটির ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৭…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    রাজশাহীতে ডেঙ্গুতে ৯ দিনে ৪ জনের মৃত্যু

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে

    ভারতসহ ১০ দেশ নতুন মার্কিন নিষেধাজ্ঞার মুখে