নারায়ণগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩০টি ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিলাসনগর এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, প্রতিটি গোডাউনে আনুমানিক ৫ থেকে ২০ লাখ টাকার ঝুটের কাপড় মজুত ছিল। আগুনে ৩০টি গোডাউনের বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। ক্ষতিগ্রস্তদের অনেকেই ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এসব গোডাউন পরিচালনা করতেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

  • Related Posts

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া…

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আর মানুষের তৈরি কোনো সাধারণ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এটি এখন নিজেকে নিজেই উন্নত করার সক্ষমতা অর্জনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে পাঁচটি নিরাপত্তা পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    ২০২৭ সালে নিজেই নিজের নতুন সংস্করণ বানাবে এআই

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী  জনপ্রিয় তারকা কৃতি শেঠির

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

    হরমুজে বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হরমুজে  বিস্ফোরণে ডুবল কনটেইনারবাহী জাহাজ

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

    হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু