ফেসবুকে পুরনো মেইল আইডি বদলাবেন যেভাবে

ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় যে ই-মেইল ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রেই পরে সেটি পরিবর্তনের প্রয়োজন হয়। পুরনো ই-মেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, নিরাপত্তা জোরদার করা বা নতুন ই-মেইল ব্যবহারের কারণে অনেকেই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা বদলাতে চান।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য এ কাজটি বেশ সহজ করেছে মেটা। ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর মাধ্যমে নতুন ই-মেইল যুক্ত করা, পুরনো ই-মেইল মুছে ফেলা এবং যোগাযোগসংক্রান্ত তথ্য পরিচালনা করা যায় কয়েকটি ধাপ অনুসরণ করেই।

নতুন ই-মেইল যুক্ত করবেন যেভাবে

প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করুন।

এরপর ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’ অপশনে প্রবেশ করুন। সেখানে থাকা ‘অ্যাকাউন্টস সেন্টার’ নির্বাচন করুন।

‘অ্যাকাউন্টস সেন্টার’-এ ঢোকার পর ‘পার্সোনাল ডিটেইলস’ অপশনে গিয়ে ‘কন্ট্যাক্ট ইনফো’ নির্বাচন করুন। এখানে বর্তমানে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ও ই-মেইল ঠিকানার তথ্য দেখতে পারবেন।

নতুন ই-মেইল যুক্ত করতে ‘অ্যাড নিউ কন্ট্যাক্ট’ অপশনে ক্লিক করে ‘অ্যাড ই-মেইল অ্যাড্রেস’ নির্বাচন করুন। এরপর যে ই-মেইল ঠিকানাটি যুক্ত করতে চান, সেটি লিখে কোন অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হবে তা নির্বাচন করুন।

পরবর্তী ধাপে ফেসবুক ওই ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। ই-মেইলে পাওয়া কোডটি নির্ধারিত স্থানে বসিয়ে ‘নেক্সট’ চাপুন। প্রক্রিয়া সম্পন্ন হলে ‘ক্লোজ’ নির্বাচন করুন। এর ফলে নতুন ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে।
পুরনো ই-মেইল সরাবেন কীভাবে?

নতুন ই-মেইল যুক্ত করার পর চাইলে পুরোনো ই-মেইল ঠিকানাটি মুছে ফেলা যায়।

এ জন্য আবার ‘কন্ট্যাক্ট ইনফো’ বিভাগে গিয়ে যে ই-মেইলটি সরাতে চান সেটি নির্বাচন করুন। এরপর ‘ডিলিট ই-মেইল’ অপশনে ক্লিক করে মুছে ফেলার বিষয়টি নিশ্চিত করুন।

নিরাপত্তার স্বার্থে ফেসবুক এ সময় অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতে পারে। সঠিক পাসওয়ার্ড দেওয়ার পর ‘সাবমিট’ এবং পরে ‘ক্লোজ’ চাপলে পুরোনো ই-মেইল ঠিকানাটি অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হবে।

ই-মেইল পরিবর্তনের আগে যা জানা জরুরি

ফেসবুক অ্যাকাউন্টে নতুন ই-মেইল যুক্ত করার সময় নিশ্চিত হতে হবে যে ই-মেইলটি সক্রিয় এবং সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে রয়েছে। কারণ ভবিষ্যতে পাসওয়ার্ড পুনরুদ্ধার, নিরাপত্তা যাচাই কিংবা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাঠানোর জন্য এই ই-মেইল ব্যবহার করা হতে পারে।

এ ছাড়া ‘অ্যাকাউন্টস সেন্টার’ থেকেই ই-মেইলসংক্রান্ত বিভিন্ন গোপনীয়তা সেটিংস নিয়ন্ত্রণ করা যায়। কোন ই-মেইলটি ‘প্রাইমারি’ হিসেবে ব্যবহৃত হবে এবং সেটি অন্যরা দেখতে পারবে কি না, সেসব বিষয়ও প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা সম্ভব।

  • Related Posts

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন…

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা