বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার বাংলাদেশের মুখোমুখি হতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা।
সম্প্রতি অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের বিপক্ষেও সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান প্রধান কোচ শুকরি কনরাড। টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা দলটি নিজেদের মাঠে হাইভেল্ড অঞ্চলের দুটি ভেন্যুতে বাংলাদেশের বিপক্ষে খেলবে।

আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ।
ঘোষিত স্কোয়াডে ফিরেছেন ব্যাটার টনি ডি জর্জি। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে পারেননি তিনি। এ ছাড়া দলে জায়গা পেয়েছেন জুবায়ের হামজা। পেস আক্রমণে যুক্ত হয়েছেন আনরিখ নরকিয়াও। কুঁচকির চোটের কারণে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর আবারও দলে ফিরেছেন এই গতি তারকা।

নরকিয়ার সঙ্গে দক্ষিণ আফ্রিকার পেস বিভাগে থাকছেন কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, করবিন বশ, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার। তবে পুনর্বাসনপ্রক্রিয়া চলায় এবার দলে জায়গা হয়নি লুঙ্গি এনগিডির।
প্রধান কোচ শুকরি কনরাড জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস বাংলাদেশের বিপক্ষেও কাজে লাগাতে চায় তার দল। তবে ভেন্যুর কন্ডিশন বিবেচনায় পেস বোলিংকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা।

কনরাডের মতে, হাইভেল্ড অঞ্চলের উইকেট সাধারণত গতি ও বাউন্সের জন্য পরিচিত। যদিও সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও কিছুটা সুবিধা পেয়েছেন। তাই সম্ভাব্য কন্ডিশন মাথায় রেখে পেস বোলিংয়ের পর্যাপ্ত বিকল্প নিয়েই দল সাজানো হয়েছে।

বাংলাদেশের পেসারদের নিয়েও সতর্ক প্রোটিয়া কোচ। তার ধারণা, হাইভেল্ডের পরিবেশে বাংলাদেশের বোলাররাও ভালো করতে পারেন। পাশাপাশি টনি ডি জর্জির প্রত্যাবর্তন ও জুবায়ের হামজার অন্তর্ভুক্তি দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার পুরোনো সেই হারের স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নিতে আগামী ১১ নভেম্বর জোহানেসবার্গে একত্রিত হবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন।

  • Related Posts

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে ডিএসটি পরীক্ষা…

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকেই শখ করে বিভিন্ন ধরনের গাছ লাগান। তবে কিছু গাছ শুধু ঘরের সাজসজ্জাই বাড়ায় না, পরীক্ষাগারে পরিচালিত গবেষণায় বাতাসে থাকা নির্দিষ্ট কিছু দূষক শোষণের সক্ষমতাও দেখা গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল