যুক্তরাষ্ট্র ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় ভিসা বাতিলের বিষয়টি জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘৩ লাখের বেশি ভিসা বাতিল হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, নইলে দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’

তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে সবসময়ই আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে।’
এ সময় হোয়াইট হাউসের একটি পোস্টেও যুক্ত করেন নামদার। ওই পোস্টে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন ইতিহাসের অন্য যে কোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটও এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিল করা হচ্ছে।

তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক আইন ভাঙলে, জালিয়াতি করলে কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করার চেষ্টা করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।’

  • Related Posts

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    ১. প্রিয় নবীজি (সা.) একবার মসজিদে নববিতে জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় এক সাহাবী এসে বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! অনাবৃষ্টি ও তীব্র দুর্ভিক্ষে রাস্তাঘাট ফেটে চৌচির হয়ে গেছে, আমাদের গবাদি পশুগুলো…

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানে অলআউট হওয়ার পরও ম্যাচ বাঁচাতে পারেনি অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    মুহূর্তেই নবীজির (সা.) দোয়া কবুলের বিস্ময়কর ঘটনা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি, বাংলাদেশেও সাইবার সতর্কতা জারি

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    নারী হ্যান্ডবলে রানার্সআপ বাংলাদেশ

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    জমির নামজারিতে বড় পরিবর্তন, উত্তরাধিকারীদের জন্য নতুন নিয়ম

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান

    কমলাপুর রেলস্টেশনে এসআরবির মাদকবিরোধী অভিযান