শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের। শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ফাইনালে ৩ উইকেটে জিতেছে স্বাগতিকেরা। ৩২৬ রানের লক্ষ্য ৯ বল বাকি থাকতেই তাড়া করেছে পাকিস্তান।

শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩২৫ রান তোলে। জবাবে পাকিস্তান ৪৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩১ রান করে। পাকিস্তানের জয়ের নায়ক ফখর জামান। ৯৯ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা। সাদ বেগ ও আরাফাত মিনহাসও দারুণ দুটি ফিফটি করেছেন।

শুরুটা অবশ্য ভালো হয়নি পাকিস্তানের। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার মাজ সাদাকাত (৫)। পরের ওভারে কোনো রান না করেই ফেরেন বাবর আজম। ১৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকেরা।

তৃতীয় উইকেটে সাদকে নিয়ে ১৪০ বলে ১৪৯ রানে জুটি গড়েন ফখর। এ জুটি জয়ের ভিত গড়ে দেয় পাকিস্তানের। ৭৫ বলে ৭৪ রানে ফেরেন সাদ। তারপর সালমান আলী আগা (১৭) থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন।

দলীয় ২২০ রানে আউট হন ফখর। তার আগে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির সৌজন্যে পৌঁছান ৪ হাজার রানের ক্লাবে। ষষ্ঠ উইকেটে মিনহাস-হাসান নওয়াজ মিলে ৬৫ বলে ৯৪ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। মিনহাস ৩১ বলে ঝোড়ো ৬১ রানের ইনিংস খেলেছেন। ৩৭ রানে অপরাজিত থাকেন হাসান। ছক্কা মেরে জয় নিশ্চিত করেন শাহিন শাহ আফ্রিদি। তিনটি উইকেট নিয়েছেন দিলশান মাদুশঙ্কা

এর আগে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৮৭ রান যোগ করেন আভিষ্কা ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস। আভিষ্কা ৪৯ বলে ৩৮ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন কামিন্দু।

তৃতীয় উইকেটে কামিন্দুর সঙ্গে ১৪৬ রানের জুটি গড়েন পাভন রত্নায়েকে। ৬৫ বলে ৭৭ রান করেন তিনি। অন্য প্রান্তে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু। ১২৮ বলে ১৩১ রানের ইনিংসে ১২টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। তাঁদের ব্যাটে বড় সংগ্রহের পথে ছিল শ্রীলঙ্কা। তবে শেষ ১০ ওভারে ৬ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে ৩২৫ রানে আটকে দেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে শাহিন, নাসিম শাহ, হারিস রউফ ও সালমান আগা দুটি করে উইকেট নেন। ফখর জামান হয়েছেন ম্যাচসেরা।

  • Related Posts

    ‘চালবাজ’ নেতানিয়াহুকে সরাতে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

    দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে প্রধান বিরোধী দলকে আরব দলগুলোর সঙ্গে সমঝোতায় আসার আহ্বান জানিয়ে রাজধানী তেল আবিবে রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। শনিবার আয়োজিত এই বিক্ষোভে…

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য ডিসেম্বরে পুনঃপরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই মাসে ফল প্রকাশেরও পরিকল্পনা রয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় উপজেলা পর্যায়ে একটি করে পরীক্ষা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ‘চালবাজ’ নেতানিয়াহুকে সরাতে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

    ‘চালবাজ’ নেতানিয়াহুকে সরাতে ইসরাইলে হাজারো মানুষের বিক্ষোভ

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    অকৃতকার্যদের পুনঃপরীক্ষা, দুয়েক দিনের মধ্যে রুটিন

    টিভিতে আজকের খেলা

    টিভিতে আজকের খেলা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

    শ্রীলংকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান