‘সালমান খানের সঙ্গে যারা কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব’

মুম্বাইয়ের জুহু এলাকায় রোববার সন্ধ্যায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার পরপরই একটি অডিও বার্তা সামনে এসেছে; যেখানে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রতিনিধি দাবি করা এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেছেন। সেই সঙ্গে মুম্বাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যেসব কলাকুশলী সালমান খানের সঙ্গে কাজ করেন, তাদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন।

ভাইরাল হওয়া ওই অডিও ক্লিপে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে এক ব্যক্তি দাবি করেন, টাইগার শ্রফ গ্যাংয়ের নির্দেশ অমান্য করে সালমান খানের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ায় তাকে টার্গেট করা হয়েছিল। বর্তমানে গুজরাটের কারাগারে বন্দি থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এর আগেও বহুবার সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন।

অডিও বার্তায় ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আমাদের তোয়াক্কা না করে আলাদাভাবে কাজ করবে কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে, আমরা তাদের মেরে ফেলব। এটি আমাদের প্রথম এবং শেষ সতর্কবার্তা। এই সালমান খান হলো দাউদ ইব্রাহিমের কুকুর, আর আমরা বাড়িতে দাউদ নামের একটি কুকুর পুষে রেখেছি।’

বার্তায় আরও বলা হয়, ‘আমরা তাকে ফোন করে বুঝিয়েছিলাম, কিন্তু তিনি বোঝেননি; তাই আজ আমরা তাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম।’

পুলিশ সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় জুহুতে এই গুলিবর্ষণের ঘটনায় একটি মোটরসাইকেলে তিন দুষ্কৃতকারী অংশ নিয়েছিল। একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের ওপর এই হামলা চালানো হয়। অভিনেতা অক্ষত থাকলেও তার গাড়িচালকের হাতে গুলি লাগে। হামলাকারীদের পরিচয়, উদ্দেশ্য এবং এই ঘটনার পেছনের সার্বিক দিক খতিয়ে দেখতে পুলিশ বর্তমানে তদন্ত চালিয়ে যাচ্ছে।

১৯৯৮ সালের আলোচিত কালো হরিণ শিকারের ঘটনার জেরে বিষ্ণোই সম্প্রদায় ক্ষুব্ধ হয়েছে—এই কারণ দেখিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের প্রধান ১০ জনের তালিকার শীর্ষে সালমান খান রয়েছেন বলে ২০২৩ সালে জানিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বিষ্ণোই গ্যাংয়ের দাবি, সালমান খান যদি ক্ষমা না চান, তবে তার পরিবারের কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি তাদের পোষা কুকুরগুলোকেও নয়।

এদিকে গুলিবর্ষণের এই ঘটনার বিস্তারিত জানতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস মুম্বাই পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তদন্তের গতি ত্বরান্বিত করতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • Related Posts

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    বর্তমান সময়ে পরিবারের জন্য অত্যন্ত অপরিহার্য হয়ে উঠেছে ফ্রিজ। অতিরিক্ত খাবার ভালো রাখার জন্য ফ্রিজ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু দিনের পর দিন ব্যবহার করার কারণে ফ্রিজে বরফ জমে ডিপ…

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    ভারতের মণিপুরে দুই মেইতেই ব্যক্তিকে হত্যার অভিযোগে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকালে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে কুকি সশস্ত্র গোষ্ঠীর হামলায় তারা নিহত হয়েছেন বলে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    ফ্রিজে জমে থাকা বরফ নিমেষেই পরিস্কার

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    মণিপুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লাশ রেখে বিক্ষোভ

    টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভীড়

    টানা ছুটিতে কক্সবাজারে  পর্যটকের ভীড়

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

    সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

    সালমান খানের ওপর বিষ্ণোই সম্প্রদায়ের ক্ষোভের নেপথ্যে কী?

    অস্ট্রেলিয়ায় উল্কাপাতের গর্তে মাকড়সার ছাপ, ছবি তুলেছে নাসার উপগ্রহ

    অস্ট্রেলিয়ায় উল্কাপাতের গর্তে মাকড়সার ছাপ, ছবি তুলেছে নাসার উপগ্রহ