২০ হাজার টাকা চাঁদা চেয়ে চিঠি

নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি রেখে গেছে দুর্বৃত্তরা। বিকাশের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের লাশ রাস্তায় পড়ে থাকবে বলে হুমকি দেওয়া হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই এলাকার পালপাড়া গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় চিঠিটি রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো হিন্দুপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাকনাই গ্রামের পালপাড়ার বাসিন্দা বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতের কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। পরে বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান।

চিঠিতে বলা হয়েছে, বিষয়টি কাউকে জানানো যাবে না। পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠাতে হবে। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সবাইকে হত্যা করা হবে।

চিঠিতে একটি বিকাশ নম্বর উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে ‘সেভেনস্টার কর্তৃপক্ষ’ নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

ভুক্তভোগী অরুন কুমার পাল বলেন, চিঠি পাওয়ার পর এলাকাবাসী ও থানায় অবগত করেছি। এ ঘটনার পর থেকে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে লালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড পালপাড়ার ইউপি সদস্য রেজাউল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি।

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ চিঠিটি জব্দ করে এর উৎস শনাক্ত এবং জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে।

  • Related Posts

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে একটি হঠকারী দল হিসেবে পরিচিত। জামায়াতের সাত দফা দাবিতে রাস্তাঘাট বন্ধ করে লংমার্চ করার প্রয়োজন নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ছে।…

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    এশিয়ান গেমস নারী ক্রিকেটের সেমিফাইনালে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। এবার লক্ষ্য এশিয়া কাপের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    এশিয়ান গেমসের সেমিফাইনালেও মুখোমুখি বাংলাদেশ-ভারত

    পাকিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

    পাকিস্তানে জুমার নামাজের সময় বোমা বিস্ফোরণ, নিহত ১৬

    শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

    রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

    রাজধানীর বাজারে বেড়েছে মাছ মাংস ডিম ও সবজির দাম

    জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

    জিপিএফের ১০ কোটি টাকা জালিয়াতি, ৬ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত