আজ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন এবং সঞ্চালন লাইনের আশপাশের গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের (Substation) অধীনস্থ সব ফিডারে আজ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এর ফলে বড়াইগ্রাম উপজেলার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে—বনপাড়া পৌরসভা এলাকা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়ন ও দুয়ারি ইউনিয়নের আংশিক এলাকা।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতির ওপর নির্ভর করে এই সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে।

জরুরি এ কাজের কারণে গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

  • Related Posts

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জেলা নির্বাচন অফিস চত্বরে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন…

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, কে পেলেন কোন প্রতীক ?

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ জনের

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এল নিনো ভয়াবহ রূপ নিচ্ছে

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    এনজিও থেকে আর্থিক সহযোগিতা নেওয়া কি জায়েজ?

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    আর্জেন্টিনার জার্সিতে মেসির যত অর্জন

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা

    যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ যমুনা সার কারখানা