ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত সেখানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা বাড়ানো হতে পারে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, আজ থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ইতোমধ্যে দায়িত্ব পালনের জন্য এলাকায় পৌঁছেছে। কোনাবাড়ি, শফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বিজিবি।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ইন্টারস্টপ কারখানার শ্রমিকরা। পরে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরাও আন্দোলনে যোগ দেন। তাদের দাবি, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তারা অবরোধ অব্যাহত রাখেন।

একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫ থেকে ১৬টি যানবাহন ভাঙচুর করা হয়।
ধাওয়া-পাল্টাধাওয়ায় শ্রমিক ও পুলিশের কয়েকজন আহত হন।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে টিয়ারশেল নিক্ষেপের পর শ্রমিকরা সড়ক থেকে সরে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

  • Related Posts

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও বাপেক্স। বিশেষজ্ঞদের…

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    খুলনার রূপসার আঠারোবেকি নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে আইচগাতি ইউনিয়নের সিংহের চর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    রক্তস্বল্পতার কারণ , লক্ষণ ও প্রতিরোধে করণীয়

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস

    শেনজেন ভিসার আবেদন বন্ধ করল সুইডিশ দূতাবাস