ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের পূর্ব গেটের পাশে পরপর দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাবি ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমানুল বলেন, আমি কোয়ার্টারের দিকে ছিলাম। রাত ১০টা ৪৫ মিনিটের দিকে শব্দ শুনতে পাই। এরপর ঘটনাস্থলে এসে ছবি ও ভিডিও নিই।

শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, জগন্নাথ হলের পাশের রোডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। তথ্য যাচাই-বাছাই চলছে।

এদিকে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতারা।

  • Related Posts

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববাজারে তেলের দাম আরও কমেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা…

    নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

    আগামী বছরের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বিশ্ববাজারে কমল তেলের দাম

    বিশ্ববাজারে  কমল তেলের দাম

    নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

    নেপালে টি-টোয়েন্টি খেলতে যাবে টাইগাররা

    আজকের নামাজের সময়সূচি

    আজকের নামাজের সময়সূচি

    লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

    লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

    গরমে পেট ঠান্ডা রাখে যে ৫ সবজি

    গরমে পেট ঠান্ডা রাখে যে ৫ সবজি

    সাগরে লঘুচাপ , বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    সাগরে লঘুচাপ , বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস