নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত

নরসিংদীর পাঁচদোনায় সিএনজি ও কার্ভাডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়নের অন্তরামপুর এলাকার খোরশেদ আলমের ছেলে সাইদুল ইসলাম (২২) ও আশুলিয়ার মাতাইল দক্ষিণ পাড়ার হারিস মোল্লার ছেলে নুর উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৮টার দিকে গাজীপুর থেকে যাত্রিবাহী একটি সিএনজি নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল ৯টার দিকে পাঁচদোনার ভাটপাড়া সড়কে পৌঁছার পর ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী নুর উদ্দিন ও হাসপাতালে নেয়ার পথে সাইদুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ নুর উদ্দিনকের মরদেহ উদ্ধার ও সিএনজি চালককে হেফাজতে নেয়।

মাধবদী থানার এসআই মো. জসিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়ানমার উপকূল অতিক্রম করে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টির…

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া চিত্রনায়িকা পরীমনির একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে কথা বলার সময় ওই পডকাস্টে পরীমনি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    চট্টগ্রাম-সিলেটে কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    প্রাক্তনের কাছ থেকে সবচেয়ে বেশি অপমানিত হয়েছি: পরীমনি

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    নিরাপত্তা উদ্বেগে আসছে না চ্যাটজিপিটির নতুন মডেল

    রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

    রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম

    বড় ব্যবধানে কমল স্বর্ণের দাম