অর্থ পাচারের অভিযোগ – আসিফের বিরুদ্ধে নতুন পদক্ষেপ দুদকের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে, প্রয়োজনে সেখানে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান। তিনি আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী ধাপে গিয়েছি। অনুসন্ধান চলমান আছে। তদন্তে যেটা আসে, তা অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এখানে মনমতো কাজ করার কোনো অবকাশ নেই।

আসিফের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও সমালোচনা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনেক কথাই বলা হচ্ছে। আপনারা লক্ষ্য রাখেন, দেখেন আমরা কী করছি।

তিনি আরও বলেন, নিজেরাই বুঝতে পারবেন এটা মনগড়া কিনা, বা আমরা কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি কিনা। অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখন অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এনসিপি মুখপাত্রের বিরুদ্ধে অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কিনা—এমন প্রশ্নের উত্তরে সাইদুর রহমান খান বলেন, আইনের আওতায় বিদেশে এমএলআর (Mutual Legal Assistance Request) পাঠানোর প্রয়োজন হলে আমরা তা অবশ্যই করব। আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে- প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশগুলোর কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হবে। সত্যতা যাচাই করে অভিযোগের সারবত্তা পাওয়া গেলে পরবর্তী ধাপে অগ্রসর হবে দুদক। আমরা সত্যতা যাচাই করে যদি সেখানে সারবত্তা থাকে, তবে পরবর্তী ধাপে অগ্রসর হব।

দুদক সচিব বলেন, অভিযোগের বিষয়ে অনুসন্ধান ও তদন্তের ফলাফলের ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম নির্ধারণ করবে।

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে