আজ ঢাকায় বৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। পাশাপাশি নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদফতরের পৃথক দুটি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিন ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে— নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোরে ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা হতে মেঘলা থাকতে পারে। এছাড়া, হালকা বৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৭ মিনিটে।

  • Related Posts

    তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

    পানি পানের জন্য প্লাস্টিকের বোতলের বদলে তামা বা স্টিলের বোতল বেছে নিচ্ছেন অনেকেই। কেউ তামার বোতলের স্বাস্থ্যগুণে আস্থা রাখেন, আবার কেউ নিরাপদ ও টেকসই ব্যবহারের জন্য স্টিলের বোতল পছন্দ করেন।…

    রিসোর্টে অগ্নিকাণ্ড; গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করলেন স্বামী

    কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কয়েক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

    তামা নাকি স্টিল, পানির বোতল হিসেবে কোনটি বেশি নিরাপদ?

    রিসোর্টে অগ্নিকাণ্ড; গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করলেন স্বামী

    রিসোর্টে অগ্নিকাণ্ড; গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত করলেন স্বামী

    মিরপুর টেস্ট – টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    মিরপুর টেস্ট – টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

    ভোটে এগিয়েও নেতানিয়াহুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

    ভোটে এগিয়েও নেতানিয়াহুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

    আজ টিভিতে যত খেলা দেখবেন

    আজ টিভিতে যত খেলা দেখবেন

    তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ

    তিন নিরাপত্তারক্ষীসহ বেলুচ রাজপুত্রকে অপহরণ