ডনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় সিআইডি, আজ শুনানি

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানি আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. মজিবুর রহমান গত ২৪ আগস্ট ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানির জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা ২৭ আগস্ট দিন ধার্য করেন। আসামির উপস্থিতিতে শুনানি হবে এবং তাকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

রিমান্ড আবেদনে তিনটি কারণ উল্লেখ করেছে তদন্ত সংস্থা। সিআইডির দাবি, ডনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

আবেদনে আরও বলা হয়েছে, ডনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে মামলার ঘটনায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা সম্ভব হতে পারে।

এছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কীভাবে, কেন এবং কার ইন্ধনে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তথ্য বের করা প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

এর আগে গত ৯ আগস্ট ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডনকে আটক করে। ওই দিনই তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

তখন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরপর ডনের জামিন আবেদনও আদালতে নামঞ্জুর হয়। এখন তার সাত দিনের রিমান্ডের আবেদনের ওপর আজ শুনানি হওয়ার কথা রয়েছে।

  • Related Posts

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    মানবজীবন সুখ-দুঃখ, পরীক্ষা ও নানা চড়াই-উতরাইয়ের এক অপূর্ব সমাহার। জীবনের পথচলায় প্রায়ই নানা বিপদ-আপদ, দুশ্চিন্তা ও অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো তীব্র হতাশা মানুষের মনকে গ্রাস করে, আবার…

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই ফল প্রকাশের পর জানা যাবে এবারের পাশের হার কত। কিন্তু ১৯৯০ থেকে ২০২৫ সাল অর্থাৎ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    কঠিন পরিস্থিতিতে মন শক্ত রাখার দোয়া

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    ১৯৯০ থেকে ২০২৫: এইচএসসির পাশের হার কেমন ছিল

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    অসুস্থতা কাটিয়ে নাটকে ফিরছেন তানিয়া বৃষ্টি

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

    কিউইদের কাছে ভারতের বড় হার

    কিউইদের কাছে ভারতের বড় হার

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প

    ইরানের সঙ্গে যুদ্ধ শীঘ্রই শেষ হতে যাচ্ছে: ট্রাম্প