ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

বিদেশের মাটিতে চরম হেনস্তা ও অপমানের শিকার হলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও তার বাদ্যযন্ত্রীরা। যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে দুর্গাপূজার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ডালাস বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের কর্মী ও অফিসারদের হাতে এ অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি হন তারা।
এ ঘটনার পরই সামাজিক মাধ্যমে সরাসরি লাইভে এসে নিজের তিক্ত অভিজ্ঞতা ও ক্ষোভের কথা বিস্তারিত তুলে ধরেন গায়িকা ইমন চক্রবর্তী। বোর্ডিং পাস থাকা সত্ত্বেও বিমানে ওঠতে বাধা দেওয়া প্রসঙ্গে এ সংগীতশিল্পী জানান, নিউজার্সিতে দুর্গোৎসবের নির্ধারিত শোয়ে পারফর্ম করার উদ্দেশে তারা সময়মতো ডালাস বিমানবন্দরে পৌঁছান। কিন্তু বৈধ বোর্ডিং পাস থাকা সত্ত্বেও কোনো স্পষ্ট বা যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিমান সংস্থার কর্মীরা তাদের বিমানে ওঠতে বাধা দেন। শিল্পীরা যখন এই অহেতুক বাধার কারণ জানতে চান এবং প্রতিবাদ করেন, তখন বিমান সংস্থার স্টাফরা তাদের সঙ্গে অত্যন্ত অভদ্র আচরণ করেন এবং গায়ে হাত দিয়ে ধাক্কা মেরে বোর্ডিং গেট থেকে সরিয়ে দেন বলে জানান ইমন চক্রবর্তী।

ইমন ও তার দলের সংগীতশিল্পীদের সঙ্গে থাকা দামি ও পেশাদার বাদ্যযন্ত্র নিয়ে চরম অবহেলা এবং তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এমনকি বিমানযাত্রার সময় কোনো বাদ্যযন্ত্র ভেঙে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে আমেরিকান এয়ারলাইনস তার দায় নেবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়।
এই অনভিপ্রেত ঘটনার কারণে শেষ পর্যন্ত ওই নির্দিষ্ট ফ্লাইটটি মিস করতে বাধ্য হন ইমন ও তার টিম। পরে একটি বিকল্প ফ্লাইটের কথা বলা হলেও সেখানেও অনিশ্চয়তা বজায় রাখা হয়েছিল। একজন শিল্পী ও তার দলের সঙ্গে সুদূর আমেরিকায় এমন চরম দুর্ব্যবহারের ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিমান সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

পরে ইমন জানান, তিনি ও তার টিম ফিলাডেলফিয়া পৌঁছেছেন নিরাপদে এবং অনুষ্ঠানের জন্য তৈরি। যদিও ইমনের অভিযোগের জেরে ক্ষোভ সামাজিক মাধ্যমের নেটিজেনরা।

  • Related Posts

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

    ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা…

    বাংলাদেশের পর্যটনে বড় বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

    বাংলাদেশের পর্যটন খাতে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

    আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

    বাংলাদেশের পর্যটনে বড় বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

    বাংলাদেশের পর্যটনে বড় বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

    ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

    ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

    ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

    ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

    ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা!

    টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

    টঙ্গীতে ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই, নিরাপত্তাহীনতায় যাত্রীরা