রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আজ শেষ দিন

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, তফসিল অনুযায়ী আজ বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। সময় শেষ হওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা নির্ধারণ করা হবে।

রাষ্ট্রপতি পদে এবার দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

অন্যদিকে জামায়াতে ইসলামীর  প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম প্রস্তাব করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের ডা. আমির শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন।

একাধিক প্রার্থী বহাল থাকলে আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এর আগে গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন। এরপর ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ রেখে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

  • Related Posts

    এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী

    চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী। একই সঙ্গে ফেল থেকে পাশ করেছে ৪ হাজার ৫৮৫ জন। খাতা পুনঃনিরীক্ষণের…

    আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি (৩ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নতুন বিধিমালা গেজেট…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    এআই কি সত্যিই মানুষকে মেরে ফেলতে পারে, অ্যানথ্রপিক প্রধানের কথায় আবারও নতুন শঙ্কা সৃষ্টি

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    আগুন নিয়ন্ত্রণে রাস্তা না থাকায় ভ্যানে গেল ফায়ার সার্ভিসের সরঞ্জাম

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    ইরানে জাহাজে বিস্ফোরক বস্তুর আঘাতে নিহত ১, আহত ৪

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    বলিউডে নাম লেখাচ্ছেন সালমানের বডিগার্ড শেরার ছেলে

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি

    আজ রবিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি