রিয়াল মাদ্রিদ ছাড়তে পারেন ভিনিসিয়ুস, দলে টানতে মরিয়া আর্সেনাল

চুক্তি নবায়ন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা না কাটলে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তির জন্য ক্লাব কর্তৃপক্ষ তাদের দেওয়া শেষ প্রস্তাবের অঙ্কে আর কোনো পরিবর্তন আনবে না বলে ইএসপিএন-কে জানিয়েছে নির্ভরযোগ্য সূত্র।
সোমবার (৩ আগস্ট) বিশ্বকাপের ছুটি শেষে রিয়াল মাদ্রিদের প্রশিক্ষণ কেন্দ্র ‘ভালদেবেবাস’-এ প্রাক-মৌসুম অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে ২৬ বছর বয়সি এই উইঙ্গারের। তবে ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে জোরালো অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ রিয়ালের সঙ্গে তার বর্তমান চুক্তির আর মাত্র এক বছর বাকি রয়েছে।

ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এবং খেলোয়াড়ের প্রতিনিধিদের মধ্যে নতুন করে কোনো বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। রিয়াল মনে করছে, ক্লাবের নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন নাকি দল ছাড়বেন—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন সম্পূর্ণ ভিনিসিয়ুসের ওপরই নির্ভর করছে।

দৌড়ে এগিয়ে আর্সেনাল

যদি ভিনিসিয়ুস রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাকে দলে ভেড়ানোর দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকবে বলে মনে করা হচ্ছে। ইএসপিএন জানিয়েছে, আর্সেনাল ভিনিসিয়ুসকে নেওয়ার আর্থিক ও প্রযুক্তিগত দিকগুলো ক্ষতিয়ে দেখছে। তবে খেলোয়াড়ের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে এখনো সরাসরি কোনো যোগাযোগ করা হয়নি।

২০১৮ সালে টিনএজার হিসেবে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখার পর বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভিনিসিয়ুস। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করার পাশাপাশি ২০২৪ সালের ব্যালন ডি’অরে দ্বিতীয় হয়েছিলেন তিনি।

তবে সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে গত মৌসুমে নিজের পারফরম্যান্স ও দল পরিচালনা নিয়ে অসন্তুষ্ট ছিলেন এই ব্রাজিলিয়ান—বিশেষ করে বার্নাব্যুতে একটি ক্লাসিকো ম্যাচে তাকে তুলে নেওয়ার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর ওপর টানা দুই মৌসুম ধরে রিয়াল মাদ্রিদ কোনো বড় ট্রফি জিততে না পারায় অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

  • Related Posts

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    মঙ্গলের বুকে একসময় তরল পানির অস্তিত্ব ছিল—এমন ধারণার পক্ষে নতুন প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। সাহারা মরুভূমির মালিতে পাওয়া একটি উল্কাপিণ্ডের রাসায়নিক বিশ্লেষণে মিলেছে ৪১০ কোটিরও বেশি বছর আগে মঙ্গলের পৃষ্ঠে পানির…

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    সাহারায় মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গলের উল্কাপিণ্ড, পানির অস্তিত্বের নতুন প্রমাণ

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    রবিবার থেকে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    ডায়াবেটিস রোগের জন্য আমলকী কতটা উপকারী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    কেমন জীবনসঙ্গী চান সাই পল্লবী

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    আশুলিয়ায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর ২৬ কারখানায় ছুটি ঘোষণা

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে

    কেরানীগঞ্জ কারাগারের হাজতির মৃত্যু ঢামেকে