লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি নাগরিক আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশে ফিরছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় লিবিয়া থেকে এসব বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীরা বুরাক এয়ারের ফ্লাইটযোগে আগামীকাল ২৭ অক্টোবর সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, প্রত্যাবাসিতদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দি ছিলেন এবং অবশিষ্ট ১৩৮ জন ত্রিপলীর ঝুঁকিপূর্ণ ও বিপদসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে যাচ্ছেন। প্রত্যাবাসিতদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিব (শ্রম) উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করেন।

তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশ গমনের ফলে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন, যার বিরূপ প্রভাব তাদের পরিবার ও সামাজের ওপরও পড়ে। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার এবং ভবিষ্যতে বিদেশ গমনের ক্ষেত্রে বৈধ পথ অনুসরণের আহ্বান জানান। এছাড়া রাষ্ট্রদূত তাদের অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার পাশাপাশি মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।

উল্লেখ্য, দূতাবাস লিবিয়ায় আটক এবং স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তনে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • Related Posts

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    পবিত্র কোরআন-হাদিসে একটি বিশেষ দিনের কথা বারবার এসেছে, যেদিন প্রতিটি মানুষের সমস্ত কর্মের হিসাব নেওয়া হবে। যে দিন হবে অত্যন্ত কঠিন। সে দিন প্রতিটি কাজ, প্রতিটি কথা ও প্রতিটি দৃষ্টির…

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    সুন্দরবন ছেড়ে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে একটি বাঘ। বাগেরহাটের শরণখোলা উপজেলার পূর্ব সোনাতলা গ্রামে বাঘের পায়ের তাজা ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঘটির অবস্থান শনাক্ত করতে বন বিভাগের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    কিয়ামতের কঠিন দিনে যাঁদের হিসাব সহজ হবে

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    লোকালয়ে আবারও বাঘ, সুন্দরবনসংলগ্ন এলাকায় আতঙ্ক

    লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

    লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি

    ৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

    ৩৬ দিন পর ক্লাশে ফিরছেন চুয়েট শিক্ষার্থীরা, বন্ধ থাকবে প্রশাসনিক ভবন

    আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

    আগাম আমন ধান কাটায় কৃষকের মুখে হাসি

    মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান, জেলেদের সচেতনতায় মাইকিং

    মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান, জেলেদের সচেতনতায় মাইকিং