শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ইংল্যান্ড। শনিবার রাতে শ্রীলংকাকে ৮ উইকেটে হারানোর পর র‍্যাংকিংয়ে এই পরিবর্তন এসেছে।

দুইয়ে থাকা ভারতের রেটিং পয়েন্টও অবশ্য ইংল্যান্ডের সমান। দুই দলেরই রেটিং পয়েন্ট ২৬৯। ভারতের মোট পয়েন্ট ৬৪ ম্যাচে ১৭,২০১ আর ইংল্যান্ডের ৪১ ম্যাচে ১১,০২১। ম্যাচপ্রতি গড় রেটিংয়ে সামান্য এগিয়ে থাকায় ইংল্যান্ড শীর্ষে উঠেছে।

চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার শীর্ষে উঠল ইংল্যান্ড। গত জুলাইয়ে ভারতকে ৪-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে উঠেছিল দলটি। এরপর অবশ্য ভারত সেটা কেড়ে নিতে খুব বেশি সময় নেয়নি। একই মাসে হওয়া জিম্বাবুয়ে সিরিজেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করে। এবার সেই এক নম্বর জায়গা আবার ইংল্যান্ডের দখলে।

হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড এখন দুর্দান্ত ছন্দে রয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬টি টি-টোয়েন্টির ২৩টিতেই জয় পেয়েছেন ব্রুক। শনিবারের ম্যাচটি ছিল টি-টোয়েন্টিতে শ্রীলংকার বিপক্ষে ইংল্যান্ডের টানা ১৫তম জয়।

বিপরীতে নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে শুরুটা ভালো হয়নি ভারতের। তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০ এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে হারে ভারত।

হালনাগাদ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ইংল্যান্ড, ভারতের পর অবস্থান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে আট নম্বরে।

  • Related Posts

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    উচ্চারণ : সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। অর্থ : মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। তাৎপর্য ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ এর অর্থ হলো,…

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    টানা ১৩ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা। এতে তীব্র গরমের পাশাপাশি পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে বিদ্যুৎ ও আইপিএস ব্যাকআপ না থাকায় অন্ধকারে ডুবে গেছে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    যে দোয়া আল্লাহর খুব প্রিয়

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে শীর্ষে ইংল্যান্ড

    শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে  শীর্ষে ইংল্যান্ড

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    বিদ্যুৎ নাই টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই: অপূর্ব

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন ৭ শর্ত

    ইরান যুক্তরাষ্ট্রকে দিল নতুন  ৭ শর্ত