আজকের স্বর্ণের দাম

টানা তিন দফা কমার পর সবশেষ শনিবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভালো মানের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ওইদিন সকাল ১০টা থেকেই স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে। আজ বুধবারও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী, মজুরি প্রযোজ্য হবে। তবে স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

  • Related Posts

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০-১২টি দোকান পুড়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ…

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    থানচির বলিপাড়া বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    রেনশ-এলিস দাপটে বড় জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    আজ একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    সকালের নাস্তায় যেসব খাবারে বাড়তে পারে রক্তে শর্করা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম