সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানের পশ্চিম কুর্দোফান প্রদেশে সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার এল-নাহুদ শহরের কাছে আল-জারা সোনার খনির কয়েকটি সুড়ঙ্গ ধসে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার সকাল পর্যন্ত ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া দুই শ্রমিক এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

দুর্ঘটনার পর রাতভর উদ্ধার অভিযান চালানো হলেও খনির ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতির প্রয়োজন হলেও এর সংকট রয়েছে বলে উদ্ধারকারীরা জানিয়েছেন। একটি সুড়ঙ্গ ধসে পড়ার পর আশপাশের আরও কয়েকটি সুড়ঙ্গও ধসে যায় বলে এক শ্রমিক জানান।

সুদানে সোনার খনি ধসে প্রাণহানির ঘটনা নতুন নয়। ২০১৩ সালের মে মাসে উত্তর দারফুরের জাবাল আমির এলাকায় একটি সোনার খনি ধসে ৬০ জনের বেশি শ্রমিক নিহত হয়েছিলেন। সে সময় আরও শ্রমিক নিখোঁজ থাকার খবরও পাওয়া যায়।

দেশটিতে ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক সোনার খনিতে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি দীর্ঘদিনের সমস্যা। ২০২৩ সাল থেকে চলমান যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় জীবিকার জন্য বহু মানুষ ঝুঁকিপূর্ণ খনিতে কাজ করছেন।

  • Related Posts

    রাজশাহীতে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ

    রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়িতে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মামুনুন্নবী মিলন নামের এক কৃষককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ…

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    সুস্থ শরীরের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন থাকা জরুরি। সহজলভ্য ও তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় ডিমকে প্রোটিনের অন্যতম ভালো উৎস হিসেবে ধরা হয়। বিশেষ করে ওজন কমানোর পরিকল্পনায় থাকা অনেকের খাদ্যতালিকায়…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    রাজশাহীতে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ

    রাজশাহীতে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ

    সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

    সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডিমের বিকল্প হিসেবে প্রোটিনসমৃদ্ধ যেসব খাবার খেতে পারেন

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    ডেঙ্গুর টিকা নিয়ে সুখবর দিল ভারত

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    কুকুরের লালা কাপড়ে লাগলে কতবার ধুয়ে নিতে হবে?

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক

    মালয়েশিয়ায় ২৭ বাংলাদেশি আটক