দারুণ ফিচার নিয়ে এলো জেমিনি, মিলবে যে সুবিধা

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী জেমিনিকে আরও ব্যক্তিকেন্দ্রিক করে তুলতে পারসোনাল ইন্টেলিজেন্স নামে একটি সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর অনুমতি নিয়ে গুগলের বিভিন্ন সেবায় সংরক্ষিত তথ্য কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবে এই এআই অ্যাসিস্টেন্ট। এতে আলাদা আলাদা অ্যাপে গিয়ে তথ্য খোঁজার ঝামেলা কমবে।
এ সুবিধার মাধ্যমে জিমেইল, গুগল ফটোস, গুগল সার্চ ও ইউটিউবের তথ্যের মধ্যে সমন্বয় করে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে উত্তর দিতে পারে জেমিনি। ফলে প্রতিবার প্রশ্ন করার সময় আগের ঘটনা বা পছন্দের বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে না।

একাধিক অ্যাপের তথ্য কাজে লাগবে যেভাবে

ধরা যাক, কেউ আগে কোথাও ভ্রমণে গিয়েছিলেন এবং এখন আবার সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। জেমিনি জিমেইলে থাকা পুরোনো বুকিংয়ের তথ্য ও গুগল ফটোসে সংরক্ষিত ভ্রমণের ছবি কাজে লাগিয়ে তাকে পরিকল্পনা সাজাতে সহায়তা করতে পারে।

শুধু ভ্রমণ নয়, পুরোনো ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা, নির্দিষ্ট কোনো ছবি শনাক্ত করা কিংবা ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বই ও ভ্রমণের জায়গার পরামর্শ দেওয়ার ক্ষেত্রেও সুবিধাটি কাজে আসতে পারে। অর্থাৎ, বিভিন্ন সেবায় ছড়িয়ে থাকা তথ্যের প্রাসঙ্গিক অংশ একত্র করে উত্তর দেওয়াই এর মূল উদ্দেশ্য।

যেভাবে চালু করবেন সুবিধাটি

পারসোনাল ইন্টেলিজেন্স ব্যবহার করতে জেমিনি অ্যাপের সেটিংসে গিয়ে পারসোনাল ইন্টেলিজেন্স অপশন নির্বাচন করতে হবে। এরপর কানেক্টেড অ্যাপস থেকে কোন কোন গুগল সেবার তথ্য ব্যবহার করা যাবে, তা নির্ধারণ করা যাবে।

এ সুবিধা চালু করা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে পরবর্তী সময়ে অনুমতি পরিবর্তন করতে পারবেন, এমনকি সংযুক্ত কোনো অ্যাপের প্রবেশাধিকার বন্ধও করতে পারবেন।

ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ

ব্যক্তিগত তথ্য এআইয়ের কাজে ব্যবহারের বিষয়টি নিয়ে গুগল জানিয়েছে, জিমেইলের ইনবক্স কিংবা গুগল ফটোসে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও সরাসরি তাদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হয় না। তবে জেমিনিয়ের সঙ্গে ব্যবহারকারীর কথোপকথন এবং উত্তরের কিছু নমুনা সেবার মান উন্নয়নের কাজে ব্যবহৃত হতে পারে।

তাই সুবিধাটি চালুর আগে গোপনীয়তা-সংক্রান্ত শর্ত ও অ্যাপের অনুমতিগুলো যাচাই করে নেওয়া প্রয়োজন। বিশেষ করে ই-মেইল, ছবি বা অন্য ব্যক্তিগত তথ্যের মধ্যে কোনগুলো এআইয়ের ব্যবহারের জন্য উন্মুক্ত রাখা হবে, সে বিষয়ে সচেতন থাকা জরুরি।

  • Related Posts

    ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

    সামাজে ভাতৃত্ব, সহানুভূতি ও পরোপকারের স্থান অত্যন্ত ওপরে। সমাজজীবনের চরম নিষ্ঠুর বাস্তবতার একটি হলো— একদিকে প্রাচুর্যের আলো, অন্যদিকে ক্ষুধার কষ্ট। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই বৈষম্যকে প্রশ্রয় দেয় না। নিজের প্লেটে…

    দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

    দুর্গাপূজার অন্যতম বিশেষ দিক হলো, শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন অন্য ধর্মের অনুসারীরাও এ উৎসবে অংশ নেন। এ উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রে আনন্দ উপভোগ করেন। মঙ্গলবার ধামরাইয়ে একটি দুর্গাপূজা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

    ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

    দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

    দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

    মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের সংঘর্ষ,নিহত ১৩

    মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের সংঘর্ষ,নিহত ১৩

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

    তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

    তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

    মিচেল স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ

    মিচেল স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ