তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

লাক্স সুপারস্টার ২০২৫-এর মঞ্চ থেকে অভিনয়ের নতুন যাত্রা শুরু করেছেন বিদুষী বর্ণিতা, নাজাহ নাওয়ার ও আমিনা ইসলাম। এবার তাদের দেখা যাবে তারকা নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’তে।

চার জুটির প্রেম, মান-অভিমান ও সম্পর্কের নানা টানাপোড়েন নিয়ে নির্মিত এই ওয়েব ফিল্ম শিগগির মুক্তি পাচ্ছে। এটি দেখা যাবে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত এই ফিল্মটিতে বিদুষী, নাজাহ ও আমিনার সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানীসহ আরও অনেককে।

লাক্সের আয়োজনে নির্মিত এই ফিল্মে চার জুটির প্রেমের পাশাপাশি ভুল-বোঝাবুঝি ও সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সিনেমাটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, গল্পের ভিন্নতা এবং চার জোড়া কলাকুশলীর রসায়ন ওটিটির দর্শকদের কাছে নতুন এক অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করেন তিনি।

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফিনালে ‘ক্যাফে আমব্রেলা’র ঘোষণা দেওয়া হয়েছিল। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে অভিনয়ের সুযোগ পান তিন লাক্স তারকা।

প্রসঙ্গত, এর আগেও লাক্স সুপারস্টার বিজয়ীদের নিয়ে নির্মিত হয়েছিল চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’ ও ‘আমার আছে জল’। সেই ধারাবাহিকতায় আসছে ‘ক্যাফে আমব্রেলা’।

  • Related Posts

    জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা

    জাতীয়করণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও ইনডেক্স কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সরকারি পিডিএস ব্যবস্থায় নিবন্ধনের জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে। বেশ কিছু এমপিওভুক্ত স্কুল, কলেজ ও স্কুল-কলেজ ইতোমধ্যে…

    ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭

    চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সারা দেশে ‘মব’ সহিংসতায় ১৮৭ জনকে হত্যা করা হয়েছে। একই সময়ে ধর্ষণের শিকার হয়েছে ৬৩৭ জন নারী। যাদের বেশির ভাগই (৬০ শতাংশ) শিশু। এ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

    ক্ষুধার্ত মানুষের তৃপ্তিময় হাসি যখন শ্রেষ্ঠ ইবাদত

    দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

    দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায় একত্রে উপভোগ করে: ব্রিটিশ হাইকমিশনার

    মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের সংঘর্ষ,নিহত ১৩

    মিসরে পর্যটকবাহী বাসে ট্রাকের সংঘর্ষ,নিহত ১৩

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে যা আছে

    তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

    তিন নতুন মুখকে নিয়ে শিহাব শাহীনের ‘ক্যাফে আমব্রেলা’

    মিচেল স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ

    মিচেল স্টার্কের ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ