রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা , সতর্কতা জারি

সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। খবর আল জাজিরার
সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আটকে দেয় এবং ধ্বংস করে।

এর আগে রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে সংস্থাটি জানায়, তিনটি এলাকাতেই আপাতত বিপদের আশঙ্কা কেটে গেছে।
তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কোথাও ভিড় না করতে এবং ঘটনার ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।

এর আগে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট।
তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আটকের ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য দেওয়া হয়নি।

  • Related Posts

    ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

    সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্রিম, লোশন, মেকআপসহ বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করেন অনেকে। তবে এসব প্রসাধনী ব্যবহারের বিষয়ে ইসলামের বিধান কী, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে। ইসলাম কি সৌন্দর্য বৃদ্ধির…

    এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একই মহল্লায় রয়েছেন শক্তিশালী তিন মেয়র প্রার্থী। তাদের দুজন বিএনপির ও একজন জামায়াতে ইসলামীর। বিএনপির দুজনের একজন আবার সংসদ-সদস্য। অপরজন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বর্তমান প্রশাসক।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

    ফর্সা হওয়ার জন্য ক্রিম ব্যবহার করলে কি গুনাহ হবে?

    এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

    এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা

    আজকের স্বর্ণের দাম

    আজকের স্বর্ণের দাম

    ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

    ১৫ নভেম্বর ফুটবলে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

    দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

    বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

    বাড়িতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা