এবার নতুন ক্লাবে সালাহর যাদু

তুরস্কের সুপার লিগে নিজের দ্বিতীয় ম্যাচেই জোড়া গোল করে ট্রাবজোনস্পরকে জয় এনে দিয়েছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। রোববার (২৩ আগস্ট) রাতে ইস্তাম্বুল বাসাকশেহিরকে ২-১ গোলে হারিয়েছে ট্রাবজোনস্পর।
লিভারপুলের সঙ্গে দীর্ঘ নয় বছরের অধ্যায় শেষ করে ফ্রি ট্রান্সফারে তুরস্কের ক্লাবটিতে যোগ দেন সালাহ। অভিষেক ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার পর এবার প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের জানান দেন। ম্যাচে তার আরও দুটি গোল অবশ্য বাতিল করা হয়।

ম্যাচের আট মিনিটেই ট্রাবজোনস্পরের হয়ে লিগে নিজের প্রথম গোল করেন সালাহ। বাসাকশেহিরের গোলরক্ষক মুহাম্মেদ সেনগেজের হাত ফসকে বল ছুটে গেলে দ্রুত সেটি নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে জালে পাঠান তিনি।

প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি থেকে গোল করে বাসাকশেহিরকে সমতায় ফেরান উজবেকিস্তানের ফরোয়ার্ড এলদোর শোমুরোদভ। ফলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের দেখা পান সালাহ।

৪৮ মিনিটে আর্নেস্ট মুচির সঙ্গে ওয়ান-টু খেলে বল পেয়ে ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর আর কোনো গোল না হওয়ায় সালাহর জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ট্রাবজোনস্পর।

এ জয়ের পর সালাহদের সামনে এখন ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ। বৃহস্পতিবার প্লে-অফের দ্বিতীয় লেগে ফেরেনৎসভারোসের মুখোমুখি হবে ট্রাবজোনস্পর। প্রথম লেগে ১-০ গোলে হেরে থাকায় পরের ম্যাচে ঘুরে দাঁড়িয়ে মূল পর্বে জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ রয়েছে সালাহদের সামনে।

  • Related Posts

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে…

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    রান্নাঘরে প্রতিদিনই এমন অনেক কিছু ব্যবহার করা হয়, যা কাজ শেষে জায়গা পায় ময়লার ঝুড়িতে। পেঁয়াজের শুকনো খোসাও তেমনই একটি। তবে সম্প্রতি ফেলে দেওয়া এই খোসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    আজ ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    পেঁয়াজের খোসার পানি কি সত্যিই চুল গজায়?

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    সুইডেনের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি নিয়ে উদ্বেগ

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান

    প্রথম টি-টোয়েন্টিতে উড়ে গেল আফগানিস্তান