তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকালে ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে থেকে নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তীরবর্তী নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।

সকাল ৯টায় ডালিয়া পানি পরিমাপক কেন্দ্রে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৮ মিটার। সেখানে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। এর আগে সকাল ৬টাতেও একই উচ্চতায় পানি প্রবাহিত হয়।

পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, বুধবার সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে রাতের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

  • Related Posts

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন করে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে। তবে ডিএসটি পরীক্ষা…

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    ঘরের সৌন্দর্য বাড়াতে অনেকেই শখ করে বিভিন্ন ধরনের গাছ লাগান। তবে কিছু গাছ শুধু ঘরের সাজসজ্জাই বাড়ায় না, পরীক্ষাগারে পরিচালিত গবেষণায় বাতাসে থাকা নির্দিষ্ট কিছু দূষক শোষণের সক্ষমতাও দেখা গেছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    ঘরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি সতেজ পরিবেশ রাখবে যেসব গাছ

    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    খুলনায় নদীর চর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

    যুক্তরাষ্ট্রে সাবেক দুই ছাত্রলীগ সাধারণ সম্পাদক পান্না এবং রোটনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল